ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, দ্বিতীয় দিন শেষে দেখে নিন সর্বশেষ স্কোর

২০২২ ডিসেম্বর ১৫ ১৮:১৫:০৭

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, দ্বিতীয় দিন শেষে দেখে নিন সর্বশেষ স্কোর

সে শঙ্কা এখনও কাটেনি। কাটার সম্ভাবনা আছে কি না বলা মুস্কিল। তবে, চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে খানিকটা স্বস্তি যে, বাংলাদেশকে এখনও পর্যন্ত অলআউট হতে হয়নি। দিনের শেষভাগে ব্যাট হাতে পেসার এবাদত হোসেনকে নিয়ে লড়াই ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেট হারিয়ে ১৩৩। ১৬ রান নিয়ে মেহেদী হাসান মিরাজ এবং ১৩ রান নিয়ে ব্যাট করছেন এবাদত হোসেন। দু’জনে গড়েছেন ৩১ রানের জুটি। এখনও ভারতের চেয়ে ২৭১ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আর ফলোঅন এড়াতে হলে আরও ৭১ রান করতে হবে টাইগারদের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ