ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
টানা ৪ উইকেট হারিয়ে ধুকছে ভারত, দেখে নিন সর্বশেষ স্কোর
১১২ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে চট্টগ্রামে টেস্টে বেশ চাপে আছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে অতিথিদের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।
কুয়াশাভেজা সকালে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই পেসার এবাদত হোসেন আর খালেদ আহমেদের করা প্রথম পাঁচ ওভার দেখেশুনে কাটিয়ে দেন লোকেশ রাহুল আর শুভমান গিল। তুলেন ১৫ রান।
প্রথম ঘণ্টাটা প্রায় অনায়াসে কাটিয়ে দিচ্ছিল ভারত। অবশেষে জুটিটি ভাঙেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারকে প্যাডেল সুইপ করতে গিয়ে ইয়াসির আলীর হাতে ধরা পড়েছেন শুভমান গিল (২০)। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত।
১৩তম ওভারের পর ১৯তম ওভারে আরও এক উইকেট হারায় ভারত। এবার খালেদের বলে ইনসাইডেজ হয়ে বোল্ড রাহুল (২২)। তার পরের ওভারে আরও এক উইকেট। এবার তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউ ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি (১)।
দুই ওপেনার শুভমান গিল আর লোকেশ রাহুল গড়েন ৪১ রানের জুটি। তবে এরপর দারুণভাবে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। ৭ রানের মধ্যে তুলে নিয়েছে ভারতের ৩ উইকেট।
সবমিলিয়ে প্রথম সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের। ২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যায় ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ