ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সাকিবের ইনজুরি নিয়ে সর্বশেষ খবর
সকাল ১১ টার দিকে মাঠে আসেন সাকিব। সতীর্থদের সঙ্গে রসিকতায় সময় কাটে অনেক্ষণ। পরে ব্যাট হাতে নেটে যান সাকিব। তবে এখনও অবধি তিনি পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। এদিকে চট্টগ্রাম টেস্টে তাসকিনের না থাকা নিশ্চিত করেছেন ডমিঙ্গো।
সংবাদ সম্মেলনে মঙ্গলবার সাকিবকে নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘আমরা সাকিবকে এখনও পর্যবেক্ষণে রেখেছি। বিকেলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। নিশ্চিত করতে চাই সে ঠিকঠাক আছে। তার কাঁধে ও পাঁজরে কিছুটা সমস্যা অনুভব করেছে। ’
দ্বিতীয় ওয়ানডের পরই পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু বড় কোনো সমস্যা ধরা পড়েনি। সাকিব খেলেছিলেন তৃতীয় ওয়ানডেতেও। সকালে পেশির সমস্যা দেখার জন্য তাকে নিয়ে হাসপাতালে যান বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দ্বিতীয় ওয়ানডেতে উমরান মালিকের বাউন্সারে কাঁধে চোট পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। ব্যথা না কমায় মাঠ থেকেই স্ক্যান করাতে আজ তাঁকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়।
তাসকিন আহমেদ পিঠের চোটে ভুগে খেলতে পারেননি প্রথম দুই ওয়ানডে। শেষ ম্যাচে অবশ্য খেলেছিলেন তিনি। গতি ও ছন্দ খুঁজে পাননি। আগের দিন সংবাদ সম্মেলনে তাসকিন নিজেই জানিয়েছিলেন, চট্টগ্রাম টেস্টে তার থাকা নিয়ে অনিশ্চয়তার কথা। এবার হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, চট্টগ্রামের মতো ব্যাটিং-সহায়ক কন্ডিশনে তাকে খেলাতে চায় না বাংলাদেশ দল
তিনি বলেছেন, ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। তাকে কিছু ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড় দিন বোলিং করা, তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেব। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- মেসির হ্যাটট্রিক, শেষ মুহুর্তের গোলে শেষ হলো আলজেরিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচ, জানুন ফলাফল
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ