ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্বঃ অবিশ্বাস্য কারনে ডাচ ক্রিকেটারের অবসরের ঘোষণা
সোমবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী স্টিভেন মাইবুর্গ। আগেই ওয়ানডেকে বিদায় বলা এই ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেও বিদায় বলে দিলেন। তার আগে ডাচদের ঐতিহাসিক জয়ের পর সংবাদ সম্মেলনে মাইবুর্গের অবসরের বিষয়টি নিশ্চিত করেন সতীর্থ ব্রেন্ডন গ্লোভার।
ইনস্টাগ্রামে ঝুলন্ত এক জোড়া বুটের সঙ্গে আরও কয়েকটি ছবি পোস্ট করে মাইবুর্গ বলেছেন, ‘বুট জোড়া তুলে রাখছি। ঈশ্বরের জয় হোক। ১৭ মৌসুম আগে প্রথম শ্রেণিতে ও ১২ মৌসুম আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।’
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় শহরে জন্ম নেওয়া মাইবুর্গ ২০০৬ সালে সে দেশেই ঘরোয়া ক্রিকেট শুরু করেন। সেসময় নেইল ওয়াগনার, পল হ্যারিসের সতীর্থ ছিলেন তিনি। তবে ২০১১ সালে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মাইবুর্গের। পরের বছর টি-টোয়েন্টিতে অভিষেক হয় এই বাঁহাতি ব্যাটারের।
প্রায় ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২টি ওয়ানডের সঙ্গে ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন মাইবুর্গ। ২৭.৭৮ গড় ও ১১৪.৫১ স্ট্রাইক রেটে করেছেন ৯১৫ রান। ম্যাক্স ও’ডাউড ও বেন কুপারের পর এ সংস্করণে নেদারল্যান্ডসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
ডাচদের ঐতিহাসিক জয়ে অবদান রাখতে পেরে আবেগে আপ্লুত মাইবুর্গ। তবে জন্মভূমি দক্ষিণ আফ্রিকার সেমিতে ওঠার লড়াইয়ে পরাজয়ও ছুঁয়ে গেছে তাকে। এই বিষয়ে তিনি বলেন, ‘স্বপ্নেও ভাবিনি, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে ক্যারিয়ার শেষ করব। আমার রক্ত সব সময়ই সবুজ থাকবে। ক্রীড়াবিদ মাত্রই সব সময় জিততে চায়, তবে আমার জন্মভূমির জন্যও কেঁদেছি।’
বিদায়ের সময় নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডকে কৃতজ্ঞতা জানিয়ে মাইবুর্গ লিখেছেন, ‘নেদারল্যান্ডস আমার ঘর এখন, আমার ক্যারিয়ারের জন্য অনেককেই ধন্যবাদ দিতে হবে। ঈশ্বর, আমার স্ত্রী, বন্ধু, পরিবার, স্পন্সর এবং সব সমর্থককে ধন্যবাদ।’
মাইবুর্গের বিদায়ের পর নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড ইনস্টাগ্রামে লিখেছে, ‘অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন, কিংবদন্তি!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়