ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাদেরকে দায়ি করলেন ভুবনেশ্বর
রান তাড়ায় ২৪ রানে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তখন ঘোর আন্ধকারে। এমন সময় খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন এইডেন মার্করাম এবং ডেভিড মিলার। চতুর্থ উইকেটে ৭৬ রানের জুটি গড়ে সাউথ আফ্রিকাকে জয়ের পথে রাখেন এই দুই মিডল অর্ডার ব্যাটার।
অথচ তার আগেই সাজঘরে ফিরতে পারতেন এই দুই ব্যাটারই। ১২তম ওভারে অশ্বিনের বলে মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ দেন মার্করাম। সোজা হাতে গিয়ে পড়া বলটি দুইবারের চেষ্টাতেও মুঠোয় রাখতে পারেননি কোহলি।
পরের ওভারে আরও অবাক করেন অধিনায়ক রোহিত। সিঙ্গেলের জন্য দৌড়ানো মিলারকে পরিষ্কার রানআউট করার সুযোগ ছিল তাঁর সামনে। হেঁটে গিয়ে উইকেট ভাঙলেও হয়তো রানআউট করতে পারতেন রোহিত, এমন দূরত্ব থেকেই কিনা তিনি করলেন এলোমেলো এক থ্রো।
ভুবনেশ্বর বলেন, 'হ্যাঁ। ক্যাচ নিতে পারলে ফলটা ভিন্ন হতে পারত। ক্যাচ ম্যাচ জেতায়। ওই ক্যাচ ধরতে পারলে ব্যবধান তো হতোই। ‘ফিল্ডিংয়ে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।'
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে ভারত। যেখানে ৪০ বলে ৬৮ রান করে দলের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। আর সাউথ আফ্রিকার হয়ে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়