ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ফিলিপসের শতকে শ্রীলঙ্কাকে বিশাল রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
১২ রানে জীবন পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত শতক হাঁকিয়ে নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন কিউই এই ব্যাটার। নিউজিল্যান্ডও ১৫/৩ স্কোর থেকে ফিলিপসের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৭ রান তুলেছে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু শ্রীলঙ্কান বোলারদের দাপটে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে কিউইরা। প্রথম ওভারে ১ রান করা ফিন অ্যালেনকে ফেরান লঙ্কান স্পিনার মাহেশ থিকসানা। আরেক ওপেনার ডেভন কনওয়েও ১ রান করে ধনঞ্জয়া ডি সিলভার শিকার হন।
তিনে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন ১৩ বলে ৮ রান করে পেসার কাসুন রাজিথার বলে প্যাভিলিয়নের পথে ধরেন। এরপরের সব আলো একাই কেড়ে নেন ফিলিপস। ব্যক্তিগত ১২ রানে একটি জীবন পাওয়া ছাড়া এই ব্যাটার আর কোনো ভুলই করেননি। চতুর্থ উইকেট জুটিতে ড্যারিল মিচেলকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন ফিলিপস।
সেখানে মিচেলের অবদান কেবল ২২ রান। নিউজিল্যান্ডের ইনিংসে ফিলিপসের শতক ছাড়া এটাই দ্বিতীয় সর্বোচ্চ। একপ্রান্তে উইকেট গেলেও অন্য প্রান্তে একাই খেলে গেছেন ফিলিপস। ৩৯ বলে ফিফটি ছোঁয়া এই কিউই ব্যাটার অবশ্য এরপরে আক্রমণের মাত্রা বাড়ান। পরের ফিফটি পেতে খেলেন মাত্র ২২ বল। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০টি চার ও ৪টি ছয়ে ১০৪ রান করে ফেরেন ফিলিপস।
লঙ্কানদের পক্ষে পাঁচ বোলার উইকেট নিয়েছেন। যেখানে কাসুন রাজিথা দুটি এবং বাকি চারজন নেন ১টি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা