ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বৃষ্টির মধ্যে খেলা চালিয়ে যাওয়া নিয়া যা বললেন জিম্বাবুয়ে কোচ
রান তাড়া করতে নেমে শুরুতেই বৃষ্টি বাধায় পড়ে সাউথ আফ্রিকা। ৯ ওভারের ম্যাচে ইনিংস বিরতির সময় বৃষ্টি নামলে নতুন লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান। ব্যাটিং করতে নেমে ৩ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ফেলে প্রোটিয়ারা।
এরপর আবারও বৃষ্টি নামলে আর খেলা হয়নি। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। আইসিসির নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচে ফল আনতে হলে দুই দলকেই অন্তত পাঁচ ওভার করে খেলতে হয়। তবে এই তিন ওভার খেলা চালিয়ে যাওয়াই ছিল কষ্ট সাধ্য ব্যাপার। খেলা হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই।
বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় বেশ কয়েকবারই জিম্বাবুয়ের ফিল্ডার, বোলাররা অভিযোগ করেন আম্পায়ারের কাছে। দলটির পেসার রিচার্ড এনগারাভা পিচ্ছিল মাঠে পড়ে গিয়ে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়ার পরও খেলা বন্ধ করেননি আম্পায়াররা। আম্পায়ারদের এমন সিদ্ধান্তে নিজের ক্ষোভ প্রকাশ করেন হটন। জানান, এনগারাভা বোলিং করার পর্যায়ে আপাতত নেই। এই পেসারের চোটে হতাশা ফুটে ওঠে জিম্বাবুয়ে কোচের কণ্ঠে। সঙ্গে ম্যাচের ওই সময়ের পরিস্থিতি তুলে ধরেন তিনি।
হটন বলেন, 'আমার মনে হয়, বৃষ্টি এত প্রবল ছিল যে তখন খেলা ছিল অসম্ভব। সন্ধ্যা কিংবা রাতের বেশিরভাগ সময়ই ছিল কুয়াশাচ্ছন্ন। কিন্তু বৃষ্টি এমন পর্যায়ে পৌঁছে যায়, আমরা ডাগআউটের ছাদে শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার মনে হয়, তখন আর গুঁড়িগুঁড়ি বৃষ্টি ছিল না; তখন সময় ছিল মাঠ ছাড়ার।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়