ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শান্তর ব্যাটিং দেখে অবশেষে যা বললেন শ্রীরাম
আজ বিসিবির এক ভিডিও বার্তায় দলের শক্তির দিক এবং পজিটিভ বিষয়গুলো তুলে ধরেন এই ভারতীয় কোচ। এসময় তিনি নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলীদের ব্যাটিংয়ের প্রশংসা করেন।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হার নিশ্চিত হওয়ার পর ইয়াসির আলি চৌধুরি সাতে নেমে ২১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর শেষ দিকে নুরুল হাসান সোহান ২ ছক্কায় করেন ১৭ বলে অপরাজিত ২৫।
দুজনের কথা উল্লেখ করে শ্রীরাম বলেন, “উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। রাব্বি (ইয়াসির) যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছেন, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছেন নুরুল, এসব অবশ্যই ইতিবাচক ইঙ্গিত। তার বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।”
শ্রীরাম মুগ্ধতার ছবি খুঁজে পেয়েছেন নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরে ২৯ বলে ৩৩ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে খুব আদর্শ নয় এমন ব্যাটিং। তবে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার।
“শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, তা দেখাটা উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে আউট হয়ে গেছে, তার পরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে।”
এছাড়াও সাকিব ফেরায় মিডল অর্ডার শক্তিশালী হয়ে গেছে বলেন মনে করছেন শ্রীরাম। তিনি বলেন “সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালি হয়ে গেছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়