ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
৯ উইকেটে হারল পাকিস্তান, রুদ্ধশ্বাসে বাংলাদেশ
মঙ্গলবার (১১ অক্টোবর) ক্রাইস্টচার্চে প্রথমে বল করতে নেমে পাকিস্তানকে মাত্র ১৩০ রানে থামিয়ে দেয় টিম সাউদিরা। ব্যাট করতে নেমে ফিন অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৩ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
পাকিস্তানের হয়ে এদিন বড় ইনিংস খেলতে পারেননি কেউই। বাবর আজম, ইফতিখার আহমেদ ও আসিফ আলীর বিশোর্ধ্ব তিনটি ইনিংসে ভর করে ১৩০ রান করে তারা। নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নেন মিচেল ব্রেসওয়েল। দুটি করে উইকেট পেয়েছেন সাউদি ও স্যান্টনারও।
১৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন ফ্যাবিয়েন অ্যালেন। তবে অন্যদিক রয়েসয়ে খেলে গেছেন ডেভন কনওয়ে। দুজনে মিলে ১৩.৩ ওভারে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ থেকে ছিটকে দেন পাকিস্তানকে। এরপর ৬২ রান করা অ্যালেনকে বিদায় করেন শাদাব খান।
এরপর জয়ের জন্য বাকি কাজটুকু সহজেই সারেন কনওয়ে ও ওয়ান ডাউনে নামা অধিনায়ক কেন উইলিয়ামসন। কনওয়ে ৪৬ বলে ৫ চারে ৪৯ রান করে অপরাজিত থাকেন। উইলিয়ামসন অপরাজিত থাকেন ৯ রানে।
সিরিজের প্রথম দুই মাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ২ পয়েন্ট নিয়ে পাকিস্তানের পরে ছিল নিউজিল্যান্ড। তবে সমীকরণ পাল্টে গেছে দুই দলের মুখোমুখি দ্বিতীয় লড়াইয়ের পর। এই ম্যাচে পাকিস্তানকে ২৩ বল হাতে রেখে ৯ উইকেটে হারানোর পর পাকিস্তানের সমান ৬ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থেকে শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়