ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে ক্রিকেটে সেরা ৫ ক্রিকেটারের নাম ঘোষণা
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বেশ সমালোচিত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কক। তবে সমালোচনা তিনি কখনোই যেন গায়ে মাখান না। তিনি বরং নিজের কাজের দিকেই দিতে চান সম্পূর্ণ মনোযোগ। তাইতো ওয়ানডে ক্রিকেটে ৫৮২২ রান।
এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৬.১৩। আর গড় ৪৫ এর বেশি- ৪৬.২০। এখনও ওয়ানডে ক্রিকেট অব্যাহত রেখেছেন ডি কক। নিশ্চয়ই এই পরিসংখ্যানের আরও বেশি উন্নতি দেখতে চাইবেন প্রোটিয়া এই উইকেট রক্ষক ব্যাটার।
শিখর ধাওয়ান (ভারত)
বর্তমান সময়ে ভারত জাতীয় দলে একপ্রকার ব্রাত্যই বলা চলে শিখর ধাওয়ানকে। আগের মত তেমন আর গুরুত্বপূর্ণ সময়ে ডাক আসে না তাঁর। তবে এখনই নিজেকে গুটিয়ে নেননি ধাওয়ান। তিনি লড়াই করবার মানসিকতা নিজের মধ্যে ধারণ করেন।
আর তাতেই তিনি ৪৫.৫৫ গড়ে রান করেছেন ৬৬৫১ রান। বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটারের ওয়ানডে স্ট্রাইক রেট ৯১.৯২। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আরও কিছু সংখ্যা নিশ্চয়ই যোগ করতে পারবেন ধাওয়ান।
স্যার ভিভিয়ান রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)
এই তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে সাবেক খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। এটা বিশ্বাস করা হত যে তাঁর সময়ের প্রচণ্ড ভয়ংকর একজন ব্যাটার ছিলেন রিচার্ডস।
প্রায় ৯০.২০ স্ট্রাইক রেটে তিনি রান করে গিয়েছেন। তাঁর গড়টা ধাওয়ান ও ডি-ককের চাইতেও বেশি। তিনি প্রায় ৪৭ গড়ে রান করে গিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ার জুড়ে।
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
‘মিস্টার থ্রি সিক্সটি’ ঠিক এই নামেই পরিচিত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। মাঠের এহেন কোন পজিশন নেই যেখান থেকে তিনি রান আদায় করতেন না। তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে তাঁর স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি।
ভিলিয়ার্স প্রায় ১০১.০৯ স্ট্রাইকরেট ব্যাটিং করেছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারে। তাছাড়া তাঁর নামের পাশে রয়েছে ৯৫৭৭। দুর্দান্ত ব্যাটার এবি ডি ভিলিয়ার্স প্রায় ৫৩.৫০ গড়ে রান করেছেন।
বিরাট কোহলি (ভারত)
একটা সময় ভাবা হত শচীন টেন্ডুলকারের শতকের শতক রেকর্ড ভেঙে দিতে পারবেন কেবল একজন। তিনি বিরাট কোহলি। তবে সে আশাটা যেন ক্রমশ ক্ষীন হয়েছে। তবে তাই বলে নিশ্চয়ই বিরাটের শ্রেষ্ঠত্ব কমে যায় না কোন ভাবেই।
রানের বিচারে তিনি রয়েছেন সবার থেকে এগিয়ে। এখনও ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলে যাচ্ছেন বিরাট। তবে ওয়ানডেতে তাঁর বর্তমান রান ১২৩৪৪। তবে প্রশংসার দাবী রাখে তাঁর গড়, ৫৭.৬৮। এখানেও তিনি রয়েছেন শীর্ষে। ৯২.৮৩ স্ট্রাইক রেটে তিনি রান করেছেন ধারাবাহিকভাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়