ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

যে কারনে ডিলিট করে দিলেন ক্রিকেটার সেই ছবি

২০২২ অক্টোবর ১০ ২২:২৮:৫৪

যে কারনে ডিলিট করে দিলেন ক্রিকেটার সেই ছবি

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবারও আছে ম্যাচ। সোমবার ছিল ঐচ্ছিক অনুশীলনের দিন। ছবির মতো সুন্দর দেশ নিউজিল্যান্ডে থাকা সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইয়াসির রাব্বি, মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ তাই ঘুরতে বেরিয়েছিলেন।

একজন ক্রিকেটার ঘোরাঘুরির ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই ছবিটি সরিয়ে নেন ওই ক্রিকটার। বলা যায় সরিয়ে নিতে বাধ্য হন। কারণ ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশা মিটিয়ে খেলতে না পারা, এর মধ্যে ঘোরাঘুরির ছবি পোস্ট করায় ভক্তরা সমালোচনা করে নেতিবাচক মন্তব্য ছুড়ে দিতে থাকেন।

তাদের প্রতি কটাক্ষ করে মন্তব্য করা হয়- আরেকটি শিক্ষা সফরে গেছেন ক্রিকেটাররা। খেলতে নয় ঘুরতে গেছেন ক্রিকেটাররা। দলের ক্রিকেটারদের মধ্যে জয় ক্ষুধা নেই। হারের লজ্জা তাদের স্পর্শ করে না ইত্যাদি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ