ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বহু দিন ব্যাট হাতে হতাশ তামিম

২০২২ অক্টোবর ১০ ১৯:২৯:৩৯

বহু দিন ব্যাট হাতে হতাশ তামিম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম রাউন্ডের প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগ অলআউট ১৪১ রানে। বিনা উইকেটে ১৫ রান তুলে দিন শেষ করেছে সিলেট বিভাগ। তারা পিছিয়ে ১২৬ রানে।

জাতীয় দল দেশের বাইরে। ‘এ’ দল ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাতীয় লিগে তামিমের উপস্থিতি বাড়তি আলো কাড়ছিল। কিন্তু টেস্ট ওপেনারের ব্যাটে প্রত্যাশা মেটেনি। ৩১ রানে থামে তার ইনিংস। ৬৯ বলে ৩ বাউন্ডারিতে সাজান ইনিংসটি। আউট হন পেসার শাহানুর রহমানের বলে।

চট্টগ্রামের ব্যাটিং ব্যর্থতার দিনে সর্বোচ্চ রান ছিল তামিমেরই। এছাড়া বিশের ঘর কেউ পেরোতে পারেননি। আরেক ওপেনার সাব্বির হোসেন ১৬, পারভেজ হোসেন ইমন ১৫, হাসান মুরাদ ১৪ রান করেন।

সিলেটের হয়ে বল হাতে মুগ্ধতা ছড়িয়েছেন স্পিনার নাবিল সামাদ। ৪৭ রানে ৫ উইকেট নেন অভিজ্ঞ স্পিনার। যা তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ১৬তম ফাইফার। আরেক স্পিনার নাঈম আহমেদ পেয়েছেন ৩টি উইকেট।

জবাবে প্রথম ইনিংস খেলতে নেমে ৪ ওভারের বেশি ব্যাটিং করতে পারেনি সিলেট। ইমতিয়াজ হোসেন ৪ ও তৌফিক খান ১১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ