ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
"আমার মতো কেউ এতো দ্রুত ছক্কা মারতে পারে না"
ম্যাচ শেষে ইশান জানিয়েছেন তিনি এক বা দুই রান নেয়ার চেয়ে ছক্কা মারতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার এমন অভিব্যক্তির প্রমাণ পাওয়া গেছে সাউথ আফ্রিকার বিপক্ষে এই ইনিংসেও। মাত্র ৪টি চারের সঙ্গে তার ছিল ৭টি ছক্কা।
নিজের স্বাচ্ছন্দ্যের কথা বলতে গিয়ে কিশান বলেন, ‘যতদূর স্ট্রাইক রোটেট করার ব্যাপার, এটা কিছু খেলোয়াড়ের শক্তির উপর নির্ভর করে। কারোর শক্তি হল ছক্কা মারা। তাই আমার মতো কেউ এত দ্রুত ছক্কা মারতে পারে না, আমি খুব সহজেই ছক্কা মারতাম। এটাই আমার ক্ষমতা। তাই আমি যদি ছক্কা মেরেই কাজটা করে নিতে পারি তাহলে রোটেট নিয়ে এত ভাবব কেন।’
এই ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। তারা ৪৮ রানেই দুই ওপেনারকে হারায়। এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ১৬১ রানের জুটি গড়ে ভারতকে জয়ের অনেক কাছে নিয়ে যান কিশান। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।
এই ভারতীয় ব্যাটার জানিয়েছেন পরিস্থিতি যাই হোক মারার বল পেলে মারতেই হবে। তিনি বলেন, ‘তবে হ্যাঁ, এমন অনেক ইনিংসও আসবে যেখানে রোটেশনেরও প্রয়োজন হবে। যেখানে আগে উইকেট পড়েছে, তার জন্যও একটু প্র্যাকটিস করা দরকার, কিন্তু শক্তি যদি ছক্কা মারার হয় এবং বল মারার মতো হয়, তাহলে ছক্কা মারুন।’
রাঁচিতে দ্বিতীয় ওয়ানডেতে বড় শট খেলতে গিয়েই আউট হয়েছেন ইশান। একটু ধৈর্য্য ধরলে হয়তো সেঞ্চুরিটাও পেতে পারতেন তিনি। অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ নেই ভারতীয় এই ব্যাটারের। তিনি মনে করেন ব্যাটিংয়ের সময় নিজের কথা চিন্তা করা হলে ভক্তদের প্রতি অবিচার হবে।
তার ভাষ্য, ‘অবশ্যই, রোটেশন খুবই গুরুত্বপূর্ণ, সাত রান, আমি সিঙ্গল রান নিতে পারতাম এবং সেঞ্চুরিও পেতে পারতাম। কিন্তু আমি যখন খেলতে শুরু করি তখন আমি কখনই নিজের কথা ভাবি না। দেশের হয়ে খেলার সময় আমি যদি আমার স্কোরের কথা চিন্তা করি, তাহলে আমি ভক্তদের প্রতি অবিচার করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়