ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
নিজের দলের এমন বাজে ব্যাটিংয়ের যা বললেন সাকিব আল হাসান
জবাবে ১৩ বল বাকি থাকলে ৮ উইকেটে দারুণ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচে সেই একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি। ব্যর্থ ওপেনিং জুটি, দ্রুত উইকেট পতন, পাওয়ার প্লেতে বেশি রান তুলতে না পারা, আর রানের গতি বাড়াতে গিয়ে বাউন্ডারি ক্যাচ দিয়ে ফেরা।
টি-টোয়েন্টিতে বিগত সময়ের এসব সীমাবদ্ধতার ধারাবাহিকতার দেখা মিলল ক্রাইস্টচার্চে রোববারের ম্যাচেও।
সেসব ব্যর্থতা অকপটেই শিকার করে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে সাকিব বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমরা তাদের দুর্দান্ত স্পিনারদের সামলাতে পারিনি এবং রানের গতি বাড়াতে পারিনি।’
ব্যাটিং ব্যর্থতার বিষয়টি শিকার করে সাকিব বললেন, ‘হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। ওপরের সারির সেরা তিন ব্যাটারকে ১৫-১৬ ওভার পর্যন্ত দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। ব্যাটিং এমন একটি ক্ষেত্র যেখনে আমাদের উন্নতি করার ছাড়া উপায় নেই। এটি নিয়ে কাজ চালিয়ে যাব আমরা। প্রথম ইনিংসে ব্যবহার হওয়া উইকেটে দারুণ বোলিং করেছে নিউজিল্যান্ডের স্পিনাররা। আশা করছি, দিনের খেলায় আমরা ড্রাই বল দিয়ে বল করব।’
গতকাল ৭ নম্বর পজিশনে ব্যাট করেছেন সাকিব, যেখানে তার তিনে নামার কথা।
এ বিষয়ে সাকিব বলেন, ‘আমার ওই সময় ব্যাটিংয়ে নামার কথা ছিল। কিন্তু সে সময় নিউজিল্যান্ডের দুই স্পিনার বোলিং করছিল এবং বাম-ডান সমন্বয় করতে গিয়ে নামা হয়নি আমার।’
ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পরের ম্যাচের পরিকল্পনা কি?
এ বিষয়ে দেশসেরা অলরাউন্ডার বলেন, ‘দুটি ম্যাচ হেরে গেলে মনোবল ধরে রাখা কঠিন। কিন্তু বিশ্বকাপ আসছে। তাই সামনের দুটি ম্যাচ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়