ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

ম্যাচ হারলেও এক দিনে সাকিবের দুই বিশ্ব রেকর্ড

২০২২ অক্টোবর ০৯ ২০:০৭:২২

ম্যাচ হারলেও এক দিনে সাকিবের দুই বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এদিন বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০+ ইনিংসে ব্যাটিং ও ১০০+ ইনিংসে বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়েন সাকিব। বিশ্বের আর কোন ক্রিকেটারই এই রেকর্ড গড়তে পারেনি।

এছাড়াও এদিন সাকিব হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সাকিবের ক্যারিয়ার দাঁড়িয়েছে এখন ১৫ বছর ৩১৬ দিনের। এসময় সাকিব টপকেছেন স্বদেশী মুশফিকুর রহিম ও ভারতের উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিককে।

এর আগে লম্বা টি-টোয়েন্টি ক্যারিয়ারের রেকর্ডটি ছিল কার্তিকের হাতে। বর্তমানে ভারতীয় এই ব্যাটারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের বয়স ১৫ বছর ৩০৭ দিনের। তালিকার তিন নম্বরে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানো বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। টাইগার এ ব্যাটারের ক্যারিয়ারের বয়স ছিল ১৫ বছর ২৭৭ দিন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ রোববার হেগলি ওভালে সাকিব টস করতে নেমে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেলেন। নাম লেখালেন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড। মুশফিক ২৩ বার দলকে নেতৃত্ব দিয়েছেন। সাকিব টপকে গেলেন মুশিকে।

এমন রেকর্ডের দিনে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। ব্যাট হাতে নেমে করেছেন ১৬ বলে ১৬ রান। বল হাতে ৩ ওভারে ২৩ রান দিয়ে পাননি কোন উইকেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ