ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্বঃ পাকিস্তানের অধিনায়ক সাকিব আল হাসান
অন্ততপক্ষে আজ (৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচ শেষে প্রেজেন্টেশন দেখে থাকলে। প্রেজেন্টেশনের মঞ্চে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বলেই যে পরিচয় করিয়ে দিয়েছিলেন উপস্থাপক ক্রেইগ ম্যাকমিলান।
নিউজিল্যান্ড দলের সাবেক ক্রিকেটার ম্যাকমিলান বর্তমানে কোচিংয়ের পাশাপাশি ধারাভাষ্যের সঙ্গে যুক্ত আছেন। চলতি ‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও আছেন ধারাভাষ্যের দায়িত্বে। তিনি আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে প্রেজেন্টশন মঞ্চে উপস্থাপনা করতে আসেন।
সে সময় সাকিবের সঙ্গে কথা বলার শুরুতে টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে পরিচয় করিয়ে দিতে গিয়ে ম্যাকমিলান বলেন, ‘আমার সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক সাকিব আল হাসান।’
অবশ্য ভুল করেই এমন কাজ করে ফেলেছেন ম্যাকমিলান। চলতি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, নিউজিল্যান্ডের পাশাপাশি খেলছে পাকিস্তানও। যেখানে আগের দিনই প্রেজেন্টেশনে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাকমিলান এখনও সম্ভবত সেই ম্যাচের ঘোর থেকেই বের হতে পারেননি।
কিউই এই সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকারের সেই হাস্যকর ভুলের ভিডিও দেওয়া হলো আরটিভি অনলাইনের পাঠকদের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়