ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

অবশেষে উইকেট পেল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর

২০২২ অক্টোবর ০৮ ১৪:২১:৩৮

অবশেষে উইকেট পেল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ অবশ্য ভারতের বিপক্ষে টসে হেরে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি। টসে হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশের নারীরা।

এর আগের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ী একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। শামীমা সুলতানার বদলে দলে এসেছেন লতা মন্ডল।

এদিকে ভারতের নিয়মিত অধিনায়ক হারমানপ্রিত কৌর এই ম্যাচ খেলছে না। তার বদলে আজ (৮ অক্টোবর) অধিনায়কত্ব করছেন স্মৃতি মান্দানা। এছাড়াও আগের দিন পাকিস্তানের বিপক্ষে হারা দল থেকে তিন পরিবর্তন এনেছে দলটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর ভারত ১২.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেন।

বাংলাদেশ একাদশ: মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটরক্ষক), রিতুমনি, লতা মন্ডল, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার।

ভারতের একাদশ: স্মৃতি মান্দানা (অধিনায়ক), শেফালি ভার্মা, এস মেঘানা, জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), কিরণ নাভগিরে, পূজা ভাস্ত্রারাকার, দিপ্তী শর্মা, স্নেহ রানা, রেনুকা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ