ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বিসিবির এমন সিদ্ধান্তে হতাশ তামিম
তাদের জায়গা তো এখনো পূরণ হয়নি বরং বাইরে থেকে আয় সমালোচনা শুনতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন বিশ্বকাপের আগে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বাদ দেওয়া ঠিক হয়নি বিসিবির।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এরপর আর টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরেননি তিনি।
এখনো তার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। তামিম ইকবালের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জাতীয় দলের আরেক সিনিয়র গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম।
এবার এশিয়া কাপ থেকে দেশে ফিরেই অবসর নেন তিনি। তবে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো অবসর নেননি সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও আসন্ন টি২০ বিশ্বকাপের দল থেকে মাহমুদুল্লাহকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে রাখা উচিত ছিল অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে।গতকাল রাজধানীর একটি হোটেলে তামিম ইকবাল এক অনুষ্ঠানে এসে বলেছেন,
“যে দলটা এখন খেলছে, কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক, রিয়াদ—তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকত আমার কাছে ভালো মনে হতো। কারণ, যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন (বাদ দেওয়া)? এটা যদি হতো বছরের শুরুতে, তাহলে ঠিক ছিল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা