ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
০ রানে ৫ উইকেট, অবিশ্বাস্য ভাবে শেষ হলো শ্রীলঙ্কা মালয়েশিয়ার ম্যাচ, জেনে নিন ফলাফল
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। জবাবে মালশা শেহানির বিধ্বংসী বোলিংয়ে শূন্য রানে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রানেই গুটিয়ে গেছে মালয়েশিয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই কোনো দলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এটি তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে মালয়েশিয়ার মেয়েরাই ২০১৮ সালের আসরে ভারতের বিপক্ষে ২৭ ও পাকিস্তানের বিপক্ষে ৩৩ রানে অলআউট হয়।
শনিবার শ্রীলঙ্কাকে ১০০ পার করিয়ে দেওয়ার বড় কৃতিত্ব নিচের সারির ব্যাটার ওশাদি রানাসিংহের। আট নম্বরে নেমে ১৮ বলে ২৩ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৪ বলে ২১ ও নীলক্ষ্মী ডি সিলভা খেলেন ২৩ বলে ২১ রানের ইনিংস।
পরে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। একপর্যায়ে ৭.৪ ওভারে ৩৩ রানে ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে পরের ১৩ বলে আর কোনো রান করেই বাকি ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় মালয়েশিয়া।
ইনিংসের অষ্টম ওভারে আক্রমণে এসে ১.৫ ওভারে মাত্র ২ রান খরচায় ৪ উইকেট নেন মালশা। এছাড়া সুগন্ধিকা কুমারি ও ইনোকি রানাভিরার শিকার দুইটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা