ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
জেনে নিন মেসির ইনজুরি কতটা শঙ্কার
অবশেষে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের জানালেন, হ্যাঁ, চোট পড়েছেন মেসি। পায়ের (কাফে) ইনজুরিতে শনিবার লিগ ওয়ানের ম্যাচে রাঁসের মাঠে খেলতে পারবেন না তিনি।
তবে ভক্তদের জন্য স্বস্তির খবর, মেসির চোট ওতটা গুরুতর নয়। পিএসজি কোচ জানিয়েছেন, শনিবার রাঁসের বিপক্ষে না খেললেও রোববার অনুশীলনে ফিরবেন আর্জেন্টাইন সুপারস্টার।
শুক্রবার সংবাদ সম্মেলনে গাল্টিয়ের বলেন, ‘তাকে (মেসি) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বদলি করা হয়েছিল, কারণ তার কাফে কিছুটা সমস্যা হয়েছিল। তবে রোববার অনুশীলনে ফিরবে সে।’
পিএসজি শিবিরে ইনজুরির হানা আছে আরও। ডিফেন্ডার নুনো মেন্ডিস তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন পেশির চোটে। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ভুগছেন গলার সংক্রমণে।
গাল্টিয়ের জানালেন, এমবাপেকে বেঞ্চে রাখা হতে পারে। তার বদলে শুরুর একাদশে সুযোগ মিলতে পারে ২০ বছর বয়সী হুগো একিতিকের।
চলতি মৌসুমে নয় ম্যাচ খেলে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি লিগ টেবিলে ২৫ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। দ্বিতীয় স্থানে মার্শেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা