ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য হলেও সত্যঃ মুস্তাফিজ এখন জাতীয় খাবার ‘ইলিশ মাছ’
২০১৬ টি-টোয়েন্ট বিশ্বকাপের এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ‘মোস্তাফিজ যদি ঘুম থেকে উঠে বোলিং করতে আসে তাহলেও তার বল খেলা অসম্ভব’। কিন্তু সেই মোস্তাফিজ এখন আর নেই।
এখন প্রতিনিয়তই সবাইকে হতাশ করছেন তিনি। আজও পাকিস্তানের বিপক্ষে একদমই খারাপ বল করেছেন মুস্তাফিজুর রহমান। চার ওভার বোলিং করে ৪৮ রানের বিনিময়ে নিতে পারেননি কোন উইকেট। ৭টি বাউন্ডারির সঙ্গে হজম করেছেন ১টি ছক্কা। ওয়াইড দিয়েছেন ২টি, ডট ৬টি।
ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এসে দুই বাউন্ডারিসহ ১০ রান দিয়ে বসেন মুস্তাফিজ। সেই শুরু। পরের তিন ওভারেও বেদম মার খেয়েছেন মুস্তাফিজ।১৬ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৩ উইকেটে ১১১। পরের ওভারেই মুস্তাফিজ দিয়ে বসেন ১৬ রান। পাকিস্তানিরা মোমেন্টাম পেয়ে যায়।
তবু বাংলাদেশের প্রধান স্ট্রাইক বোলারের ওপর ভরসা রেখে শেষ ওভারে তাকে বোলিংয়ে আনেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ওই ওভারে তিনি দেন ১৩ রান। এর আগে আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও ৪ ওভারে ৩১ রান দিয়ে বসেছিলেন মুস্তাফিজ। একই ম্যাচে পেসার শরীফুল ইসলাম ৩.৪ ওভারে মাত্র ২১ রানে নেন ৩ উইকেট।
গত এশিয়া কাপেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ১৭তম ওভারে বোলিংয়ে এসে ১৭ রান দিয়ে বসেন ফিজ। তার কারণেই দল সেদিন হেরে যায় ৯ বল আগেই। আজকের ম্যাচ নিয়ে চলতি বছরে খেলা ১১ টি-টোয়েন্টির মধ্যে ৫ টিতেই কোনো উইকেট পাননি মুস্তাফিজ। ১৮ ম্যাচ ধরে একটির বেশি উইকেট পাচ্ছেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা