ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন প্রতিপক্ষ ও সময়সূচি
ক্রিকেটীয় শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়েও বেশ এগিয়ে ভারতীয় নারীরা। দুই দলের মধ্যকার ১২ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতেই জিতেছে ভারত। তবুও এশিয়া কাপের মঞ্চে আগামীকাল ভারতের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টাইগ্রেসরা।
২০১৮ সালের সর্বশেষ নারী এশিয়া কাপের মঞ্চে এই ভারতকেই দুইবার হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে বল হাতে বন্দী করে ৩ উইকেটের জয় পেয়েছিল টাইগ্রেসরা। তার আগে গ্রুপ পর্বেও ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল সালমার দল।
এদিকে আরেকবার ভারতকে বধ করতে মাঠে নামার আগে বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন জানিয়ে রেখেছেন নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করবেন তারা। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচে টাইগ্রেস সবার মধ্যে ৯০-১০০ শতাংশ এনার্জি লেভেল চলে আসে বলেও জানিয়েছেন মুর্শিদা।
টাইগ্রেস এই ওপেনারের ভাষ্যে, ‘ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে।
ওদের বোলিংটা শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী। তবে আমরাও প্রায় একই। কারণ, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি, ভালো কিছু হবে।
ভারতের বিপক্ষে ভালো খেলার চিন্তা আমার সব সময় বেশি থাকে। প্রস্তুতি ভালো থাকে। আমি নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করার চেষ্টা করব। কে বল করছে, ওটা দেখব না। আমি যেটা খেলতে পারি, ওটাই চেষ্টা করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা