ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে এমন জয়ের আসল রহস্য ফাঁস করলেন রিজওয়ান
তার এই ইনিংসে ভর করে বাংলাদেশকে হারিয়ে এই সিরিজে শুভসূচনা করেছে পাকিস্তান। এমন পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। টাইগারদের বিপক্ষে আগে ব্যাট করে পাকিস্তান স্কোরবোর্ডে তুলেছিল ১৬৭ রান।
যদিও রিজওয়ান ম্যাচ শেষে জানিয়েছেন, এমন উইকেটে এই রান যথেষ্ঠ ছিল না। তাদের কাছে মনে হচ্ছিল ১০-১৫ রান কম করেছেন। যদিও বোলারদের দারুণ পারফরম্যান্সে সেই রানই ডিফেন্ড করে দারুণ জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।
ম্যাচ শেষে রিজওয়ান বলেন, ‘আমার জন্য এটা গর্বের মুহূর্ত। আমরা পুরো বিষয়টা সহজভাবে নেই। এটা ব্যাটিংয়ের পক্ষে ভালো পিচ। আমাদের মনে হয়েছিল যে ভালো খেললেও ১০-১৫ রান কম করেছি (প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬৭ রান তুলেছিল পাকিস্তান)। ওই রানের পুঁজি ডিফেন্ড করার ক্ষেত্রে বোলাররা ভালো কাজ করেছে।’
রিজওয়ানকে বরাবরই প্ররিশ্রমি ক্রিকেটার হিসেবেই ধরা হয়। নিজের পারফরম্যান্সকে আরও উপরে নিয়ে যেতে অনুশীলনেও কঠোর পরিশ্রম করেন তিনি। এর প্রভাব দেখা যাচ্ছে তার সম্প্রতিক পারফরম্যান্সেও। ধারাবাহিক পারফর্ম করে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি।
এমন ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য জানিয়ে রিজওয়ান বলেন, ‘আমি বরাবর কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিই। এই মাঠের (ক্রাইস্টচার্চের) কয়েকটা দিকের বাউন্ডারি বড়। তবে বল কেমন, তার ভিত্তিতে আমরা খেলছিলাম। কোনো পরিকল্পনা না থাকলে কাজটা কঠিন হয়ে যায়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা