ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে শেষ হলো উইন্ডিজ-অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে সিরিজটা ভালো মতো কাজে লাগিয়েছে স্বাগতিক দল। ব্রিসবেনে টস হেরে ব্যাটিংয়ে নামা অজিরা ১০ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে তার পর ৮৫ রান যোগ করেন অ্যারন ফিঞ্চ- ওয়ার্নার। পাওয়ার প্লেতে আসা ৪৫ রানের ৩৭ রানই ওয়ার্নার তুলেছেন।
তার পর অবশ্য হঠাৎ ছন্দপতন ঘটে ১১তম ওভারের পর। ৫ রানের ব্যবধানে বিদায় নেন তিনজন। ৯৫ রানে পড়ে ফিঞ্চের উইকেট। অজি অধিনায়ক ১৯ বলে ১৫ রান করতে পেরেছেন। দলীয় ৯৬ রানে ডেভিড ওয়ার্নারকেও সাজঘরে ফেরাতে পারায় স্বস্তি ফেরে সফরকারী দলে। তা নাহলে ওয়ার্নার যে কোথায় থামতেন, তা বোধহয় তিনিই জানতেন! একটা সময় দুইশো স্ট্রাইকরেটের ওপর ব্যাটিং করছিলেন।
শেষ পর্যন্ত ৪১ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ফিরেছেন ওয়ার্নার। ম্যাচসেরার সঙ্গে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।
দলীয় ১০০ রানে গ্লেন ম্যাক্সওয়েলও (১) ফিরলে শেষটা কেমন হয় তা নিয়ে শঙ্কা ছিল। তবে টিম ডেভিড ২০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪২ রানের তাণ্ডব চালিয়ে ফিরলে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৭৮ রানের স্কোর দাঁড় করাতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১ রানে তিনটি উইকেট নেন আলজারি জোসেফ। ৩৩ রানে দুটি নেন ওবেড ম্যাককয়। ২৪ রানে একটি নেন ওডিন স্মিথ।
জবাবে প্রথম ওভারে কাইল মায়ার্সকে হারায় সফরকারী দল। তার পর ব্রেন্ডন কিং আর জনসন চার্লসের ব্যাটে ভালোই জবাব মিলছিল। অ্যাডাম জাম্পা কিংকে ফিরিয়ে এই জুটি ভাঙলে পরের ব্যাটাররা আর কাঙ্ক্ষিত ইনিংস খেলতে পারেননি। স্টার্কের গতির কাছে পরাস্ত হয়ে ৮ উইকেটে করতে পেরেছে ১৪৭ রান। উল্লেখযোগ্য জুটি তৈরি করা চার্লসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯, কিং করেন ২৩। শেষ দিকে আকিল হোসেন ২৫ রান করতে পেরেছেন।
ক্যারিবীয়দের ধসিয়ে দিতে মিচেল স্টার্ক ২০ রানে একাই ৪ উইকেট নিয়েছেন। ৩২ রানে দুটি নেন প্যাট কামিন্স। তাছাড়া একটি করে নেন ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা