ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
মাহমুদুল্লাহ পরে এবার বিসিবিকে না করল তামিম-মুশফিক
আর বিসিবির সে প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের এ তিন অভিজ্ঞ তারকা ক্রিকেটার। গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হাবিবুল বাশার সুমন। ওই সময়টা ভারতে নয়; দেশের মাটিতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলবে জানিয়েই বিসিবির প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন তামিম-রিয়াদ-মুশফিক।
হাবিবুল বাশার সমুন বলেন, ‘তাদের বলা হয়েছিল ‘এ’ দলের হয়ে খেলার কথা, কিন্তু মুশফিক এবং তামিম বলেছে এ সময়ে তারা এনসিএলে খেলবে, সেখানে খেলেই নিজেদের প্রস্তুত রাখতে চায় তারা। আর রিয়াদও না করে দিয়েছে, সম্ভবত সে এনসিএলেও খেলবে না।’
তথ্য দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘আমরা অন্য জাতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদেরও (তামিম-মুশফিক-রিয়াদ) প্রস্তাব দিয়েছিলাম। তামিম ও মুশফিক জাতীয় লিগে খেলবে, মাহমুদউল্লাহ কোথাও খেলতে আগ্রহী নন।’
এ তিন তারকা না বলার পর গেল বুধবার এ সিরিজের জন্য পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জাতীয় দলের বাইরে থাকা তারকা ব্যাটার মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করা হয়েছে। চার দিনের ম্যাচের জন্য ১৪ জনের দলে রয়েছেন নেতৃত্ব হারানো ও টেস্ট দল থেকে বাদ পড়া মুমিনুল হক ও স্পিনার তাইজুল ইসলাম। একদিনের ম্যাচের জন্য দুদলেই আছেন বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া ব্যাটার এনামুল হক বিজয়। টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার সৈয়দ খালেদ আহমেদও আছেন এ সফরে।
সফর উপলক্ষ্যে চেন্নাইয়ের উদ্দেশে ‘এ’ দল ঢাকা ছাড়বে ৯ অক্টোবর। ১২-১৫ অক্টোবর ও ১৯-২২ অক্টোবর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি একদিনের ম্যাচ ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা