ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
২০০ স্টাইক রেটে পুরানো রুপে ফিরে এলো ইয়াসির আলী
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে বাবর আজমের দল। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয় টিম টাইগার।
রান তাড়া করতে নেমে মেক শিফট ওপেনার মেহেদি মিরাজ ও সাব্বির রহমানের জুটি চতুর্থ পরীক্ষায়ও ফেল করেছে। এশিয়া কাপ, আমিরাত সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানের জুটি হয় তাদের।
মিরাজ এক ছক্কায় ১১ বলে ১০ করে আউট হন। সাব্বির ১৮ বল খেলে ১ চারে করেন ১৪ রান। তৃতীয় উইকেটে আশা দিচ্ছিলেন লিটন-আফিফ। কিন্তু হঠাৎ ধসে ১৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
লিটন দাস ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৫ করে আউট হন। আফিফ হোসেন ২৩ বলে ২৫ রান করেছেন। সোহান ফিরেছেন ৮ করে। দলের রান তখন ৮৭। পরেই বলেই মোসাদ্দেক আউট হন। বাংলাদেশ ১০১ রানে হারায় ৬ উইকেট।
এরপর শেষ দিকে দারুণ ব্যাটিয় করলেও দলকে জেতাতে পারেননি ইয়াসির। সঙ্গীর অভাবে তার চেষ্টা সফল হয়নি। তবে কেবল ব্যবধান কমিয়েছেন ইয়াসির আলী। তার ২১ বলে অপরাজিত ৪২ রান করেন তিনি। এর মধ্যে ১ টি ছক্কা হাকান তিনি ও ৫ টি চার মারেন তিনি। যার সুবাদে এই ইনিংসে ১৪৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫২ রান যোগ করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ২৫ বলে চারটি চারে ২২ রান করেন বাবর। তিনে নামা শানমাসুদ ফিরে যান ২২ বলে চারটি চার ও এক ছক্কায় ৩১ রান করে।
পাকিস্তানের পরের ব্যাটাররা ভালো করেননি। হায়দার (৬), ইফতিখার (১৩) ও আসিফ আলী (৪) ব্যর্থ হলেও ওপেনার রিজওয়ান ৫০ বলে ৭৮ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও দুটি ছক্কা।
বাংলাদেশ দলের হয়ে পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। স্পিনার নাসুম ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রানে নেন এক উইকেট। মিরাজ ২ ওভারে ১২ রান দিয়ে নেন একটি উইকেট। তবে মুস্তাফিজ ৪ ওভারে ৪৮ ও হাসান মাহমুদ ৪ ওভারে ৪২ রান দিয়ে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা