ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
না ফেরার দেশে চলে যাওয়া ক্রিকেটার রুবেলের জন্মদিনে যা চাইলেন স্ত্রী
মাত্র ৪০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে এই টাইগার ক্রিকেটারের। ৭ অক্টোবর পৃথিবীতে আসা রুবেল আজ বেঁচে থাকলে ‘৪১’ বছর বয়সে পৌঁছাতেন। প্রয়াত স্বামীর জন্মদিনের দিনে আবেগপ্রবণ হয়ে উঠেছেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রয়াত স্বামীকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন তিনি।
যেখানে তিনি জানিয়েছেন, বেঁচে থাকতে এই ক্রিকেটারের জন্মদিনে তিনি সবসময় রুবেলের কাছে পৌঁছে যেতেন। এবার আর সেই সুযোগ নেই। আর তাই এবার রুবেলের কবরের সামনে গিয়ে হাজির হয়েছেন তিনি। এছাড়াও স্বামীর জন্য সৃষ্টিকর্তার কাছেও বিশেষ চাওয়া চেয়েছেন চৈতি।
নিজের ফেসবুক বিবৃতিতে রুবেলের কবরের ছবি দিয়ে চৈতি লিখেছেন,
‘তোমার জন্মদিনে তুমি যেখানেই থাকো আমি পৌঁছেছি। কোনদিন ভাবিনি এভাবেও দেখা করতে হবে। ভালো থেকো রুবেল। শুভ জন্মদিন রুশদান এর বাবা। আমরা তোমাকে মিস করছি।’
ছবি: মোশাররফ রুবেলের কবর
এর আগে আরেক পোস্টে রুবেলের জন্মদিনে দুইজনের কাটানো অতীত কিছু স্মতি তুলে ধরে চৈতি আরও লিখেন,
‘আজ মোশাররফ রুবেলের জন্মদিন। বেঁচে থাকলে এ বছর তার বয়স হতো ৪১ বছর। আমার খুব অবাক লাগে, একটা মানুষ এত কম সময় পেলো! এত যাওয়ার তাড়া ছিল তোমার রুবেল!!
আজকের দিনে কত কত স্মৃতি যে ভেসে আসছে। আমি রুবেলের প্রত্যেকটা জন্মদিনে রুবেলকে সারপ্রাইজ দিতাম। আমার বিয়ের পর থেকে শুরু করে প্রত্যেক বছর।
এই নিয়ে মানুষের কটু কথাও কম শুনিনি। এত ঢং এর কি আছে? এত কিছুর মানে কী? এখন মনে হয়, এই গুলো করেই আমি রুবেলকে অসম্ভব খুশি করতে পারতাম। রুবেল সবসময় বলতো, তুমি আসার আগে আমি যে এত স্পেশাল এটাই জানতাম না।
রুবেল তুমি ভালো থেকো। আল্লাহ সুবহানা তায়ালা তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে প্রবেশ করান। তোমার জন্মদিনে আজ এতটুকুই চাওয়া। ভালো থেকো রুশদান এর বাবা। আমরা সবাই তোমাকে ভালোবাসি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা