ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

ভারতে বিপক্ষে বড় সংগ্রহের পথে পাকিস্তান, দেখে নিন সর্বশেষ স্কোর

২০২২ অক্টোবর ০৭ ১৪:৪৬:২৮

ভারতে বিপক্ষে বড় সংগ্রহের পথে পাকিস্তান, দেখে নিন সর্বশেষ স্কোর

এখন পর্যন্ত সমান তিনটি করে ম্যাচ খেলেছে দুই দলই। সবগুলো জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে ভারত। তবে থাইল্যান্ডের কাছে হেরে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পাকিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৯ রান।

আজকের ম্যাচের একাদশে দুইটি করে পরিবর্তন এনেছে দুই দলই। ভারতীয় দলে ফিরেছেন অধিনায়ক হারমানপ্রিত কৌর ও স্নেহ রানা। পাকিস্তান একাদশে এসেছেন সাদিয়া ইকবাল ও আইমান আনোয়ার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি দুই এখন পর্যন্ত খেলেছে ১৩ ম্যাচ। যেখানে ভারতের জয় দশটিতে, পাকিস্তান জিতেছে মাত্র দুই ম্যাচ। ফল আসেনি একটি ম্যাচে।

ভারতীয় একাদশ: স্মৃতি মান্ধানা, সাভিনেনি মেঘনা, জেমাইমা রদ্রিগেজ, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), ডায়লান হেমলতা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রাকার, দিপ্তী শর্মা, রাধা যাদব, রেনুকা সিং ও রাজেশ্বরি গাইকদ।

পাকিস্তান একাদশ: মুনিবা আলি (উইকেটরক্ষক), সিদ্রা আমিন, বিসমাহ মারুফ (অধিনায়ক), নিদা দার, আয়েশা নাসিম, আলিয়া রাজ, উমাইমা সোহেল, আইমান আনোয়ার, সাদিয়া ইকবাল, তুবা হাসান ও নাশরা সান্ধু।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ