ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

চরম লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২২ অক্টোবর ০৭ ১১:৪৯:০২

চরম লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, জেনে নিন ফলাফল

সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ দলের। টসে জিতে পাকিস্তান দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে টাইগাররা।

তবে আজকের ম্যাচে একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে টস করেছেন নুরুল হাসান, পরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই দলের নেতৃত্ব দিচ্ছেন তরুন এই অধিনায়ক সোহান। সবশেষ আমিরাতে অনুষ্ঠিত দুটি টি-টোয়েন্টি ম্যাচেও নেতৃত্বে ছিলেন সোহান।

সাকিবের প্রথম ম্যাচ না খেলা নিয়ে আগে থেকেই সংশয় ছিল। ম্যাচে না থাকার কারন হিসাবে বলা হয়, ভ্রমণক্লান্তি দুর করতেই পাকিস্তানের বিপক্ষে নেই সাকিব।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেন।জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ এখনো পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেন। ফলে বাংলাদেশ ২১ রানে হেরে যান।

বাংলাদেশ একাদশ :

সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ :

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলি, মোহাম্মদ নাওয়াজ, শাহনাওয়াজ দাহানি, হারিস রউফ ও মোহাম্মাদ ওয়াসিম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ