ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ৬ থেকে ৩০ গুণ বেতন বাড়ছে ক্রিকেটারদের
পাকিস্তানের জাতীয় দলে খেলা ও ঘরোয়া ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরির আওতায় আনা হচ্ছে। সেই অনুযায়ী বেতন বাড়তে চলেছে বাবর আজমদের।
পিসিবি জানিয়েছে, মোট ১৯২ জন ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি ‘এ+’-তে রয়েছেন ১৫ জন ক্রিকেটার। তারা মাসে ৩ লক্ষ পাকিস্তানি রূপি করে বেতন পাবেন। আগে তারা মাসে ৫০ হাজার পাকিস্তানি রূপি পেতেন। এসব ক্রিকেটারদের বেতন বাড়ছে ৬ গুণ।
ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন ৩৫ জন ক্রিকেটার। তারা মাসে ২ লক্ষ পাকিস্তানি রূপি করে পাবেন। আগে তারা মাসে ১৫ হাজার পাকিস্তানি রূপি পেতেন। ক্যাটাগরি ‘বি’-তে ৪৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাদের বেতন মাসে ১০ হাজার পাকিস্তানি রূপি থেকে বাড়িয়ে মাসে ১ লক্ষ ৮৫ হাজার পাকিস্তানি রূপি করা হয়েছে।
ক্যাটাগরি ‘সি’-তে রয়েছেন ৭০ জন ক্রিকেটার। তারা মাসে ১ লক্ষ ৭০ হাজার পাকিস্তানি রূপি করে পাবেন। এর আগে তারা মাসে ৮ হাজার পাকিস্তানি রূপি পেতেন। সব শেষে ক্যাটাগরি ‘ডি’-তে ২৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদের বেতন মাসে ৫ হাজার পাকিস্তানি রূপি থেকে বাড়িয়ে মাসে ১ লক্ষ ৫০ হাজার পাকিস্তানি রূপি করা হয়েছে। যা ঠিক ৩০ গুণ।
ক্যাটাগরি ভাগ করে দিলেও কোন ক্যাটাগরিতে কে কে রয়েছেন তা এখনো জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেয়া ক্রিকেটারদের ম্যাচ ফি-ও বাড়ানো হয়েছে। কায়েদ-এ-আজম ট্রফিতে খেলা ক্রিকেটাররা ম্যাচ প্রতি ১ লক্ষ পাকিস্তানি রূপি করে পাবেন। যারা দলে রয়েছেন কিন্তু খেলার সুযোগ পাননি তারা পাবেন ম্যাচ প্রতি ২৪ হাজার পাকিস্তানি রূপি।
এছাড়া পাকিস্তান কাপ ও জাতীয় টি-২০ লিগে যেসব ক্রিকেটার প্রথম একাদশে খেলবেন তারা ম্যাচ প্রতি ৬০ হাজার পাকিস্তানি রূপি করে পাবেন। রিজার্ভে থাকা ক্রিকেটারদের ম্যাচ প্রতি ২০ হাজার পাকিস্তানি রূপি করে দেওয়া হবে।
পাকিস্তান ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারের প্রধান নাদিম খান বলেছেন, ‘যে দেশের ঘরোয়া ক্রিকেট যত উন্নত সেই দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে তত শক্তিশালী। তাই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটকে আরো উন্নত করতে এই পদক্ষেপ করা হয়েছে। আমাদের প্রস্তাবে সম্মত হওয়ার জন্য পিসিবির বোর্ড অফ গভর্নরসকে ধন্যবাদ। আশা করছি পাকিস্তান ক্রিকেট আগামী দিনে আরো উন্নত হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE