ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ম্যাচ সেরা হয়ে আগের দুই গোল্ডেন ডাকের জবাব স্বরূপ যা বললেন সাকিব
ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার জেতা সাকিব বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে খুশি আমি। প্রথম দুই ম্যাচে ভালো করিনি, তবে আজকের রাতটা আমার ছিল। আমাদের দলের এটিটিউড দারুণ ছিল। ১৭০ রান করার পর বিশ্বাস ছিল আমরা জিতব। গুরবাজ দারুণ ব্যাটিং করেছেন। যেভাবে সে নিজেকে মেলে ধরেছে তা দুর্দান্ত। তার ইনিংসটি আমাদেরকে আত্মবিশ্বাস দিয়েছে। তাদের (নাইট রাইডার্সের) মানসম্পন্ন স্পিনারদের বিপক্ষে এভাবে ব্যাট করা সহজ ছিল না। শিমরন হেটমায়ার ও ওডিন স্মিথ যেভাবে ফিনিশিং করেছে তা আমাদেরকে মোমেন্টাম এনে দিয়েছে।’
রাতটা আসলেই সাকিবেরই ছিল। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে সাকিবের দল গায়ানা সংগ্রহ করে ৬ উইকেটে ১৭৩ রান। দলের ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ৪২ বলে ৬০ রান করেন। চারে নামা সাকিবের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৫। তাঁর ইনিংসে ছিল একটি ছক্কা ও চারটি চার। এছাড়া অধিনায়ক শিমরন হেটমায়ার ২৩ ও ওডিন স্মিথ ২২ রান করেন।
এরপর বল হাতে নৈপুণ্য দেখান সাকিব। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। সাকিবের শিকার হওয়া তিনজনই ভয়ংকর ব্যাটার- টিম সেইফার্ট, আন্দ্রে রাসেল ও সুনিল নারিন।
এখানেই থামেননি সাকিব, সরাসরি থ্রো’তে রানআউট করেন নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরানকেও। ম্যাচ শেষে তাঁর হাতেই উঠেছে সেরার পুরস্কার। এই জয়ের ফলে প্লে-অফে উঠেছে গায়ানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE