ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত সময় সূচি ঘোষণা

২০২২ সেপ্টেম্বর ২৫ ১২:২১:৩৮

ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের চূড়ান্ত সময় সূচি ঘোষণা

হাতে গোনা আর কয়েক সপ্তাহ বাদেই শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টি-২০ বিশ্বকাপের আগে নিজেদেরকে একটু ঝালিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ। ইতিমধ্যেই প্রকাশ করেছে সময়সূচি প্রকাশিত হয়েছে এই সিরিজের সময় সূচি।

আগামী মাসের ৭ তারিখে অর্থাৎ ৭ অক্টোবর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ সময় সকাল ০৮ টায় শুরু হবে এই ম্যাচ। এরপর একদিন বিরতির পরে আগামী ৯ অক্টোবর আবারও নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে সাকিব বাহিনী।

দ্বিতীয় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়। এরপর আবারও দুই দিন বিরতির পর আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১২ অক্টোবরের ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়।

তারপরের দিন, অর্থাৎ আগামী ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে সকাল ৮ টায়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই তিনটি দেশের মধ্যে খেলা হবে।

অর্থাৎ সবগুলো দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। তারপর যে দুটি দল পয়েন্ট তালিকায় উপরে থাকবে, তারা ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় ফাইনালে মোকাবেলা করবে। ফাইনালের মতো সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ