ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ম্যাচ সেরা সাকিব, প্লে-অফে গায়ানা
ঘরোয়া আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফে ওঠার জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই জ্বলে উঠলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মিঃ ৭৫।
২২ জগের মাঠে বিশ্বসেরা এই সাকিবের আগুনে পুড়ে ছাই হলো সিপিএলের অন্যতম শক্তিশালী দল ত্রিনবাগো, ম্যাচ শেষে গায়ানা পেলো ৩৭ রানের জয়। সাকিব ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান সংগ্রহ করে, অন্যদিকে বোলিংয়ের ২০ রানে তুলে নেয় ৩ উইকেট। শুধু তাই নয় এই টাইগার দলপতি ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে একটি রানআউট করার পর শিপিএলের এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার নিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি ধারাভাষ্যকারদের।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যের দিন টানা তৃতীয় জয় পেয়েছে গায়ানা। এর সুবাদে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে ওঠার পাশাপাশি প্লে-অফও নিশ্চিত হয়েছে গায়ানার।
টাইগার তারকা সাকিব আল হাসান ও আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজরা যোগ দিতেই যেন পুরোপুরি বদলে গেছে গায়েনা, এবারের আসরে প্রথম ছয় ম্যাচে মাত্র এক জয় পাওয়া গায়ানা। আগের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব। তবে বোলিংয়ে ছিলেন সপ্রতিভ, নেন ৩০ রানে ১ ও ৩৩ রানে ২ উইকেট।
রোববার বাংলাদেশ সময় সকালে আগের দুই ম্যাচকে ছাড়িয়ে প্রথমে ব্যাট হাতে চারটি চার ও একটি ছয়ের মারে ২৫ বলে ৩৫ রান করেন সাকিব। সুনিল নারিনের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে তাকেই একটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া সামিত প্যাটেলের এক ওভারেই মারেন তিন বাউন্ডারি।
পরে বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারের চতুর্থ বলেই ফিরিয়ে দেন টিম সেইফার্টকে। প্রথম স্পেলে দুই ওভারে ৮ রানে নেন ঐ এক উইকেট। ইনিংসের ১৭তম ওভারে ফের আক্রমণে এসে আরও দুই উইকেট নেন তিনি। এবার ফেরান আন্দ্রে রাসেল ও সুনিল নারিনের মতো মারকুটে ব্যাটারদের।
সাকিবের ঝুলিতে উইকেট বাড়তে পারতো আরও। তার করা দ্বিতীয় ওভারে মিড উইকেটে একটি সহজ ক্যাচ ছেড়ে দেন গায়ানার ফিল্ডার। ফলে তিন উইকেট নিয়েও সন্তুষ্ট থাকতে হয় সাকিবকে। এর পাশাপাশি ইনিংসের ১১তম ওভারে শর্ট মিড থেকে সরাসরি থ্রোয়ে নিকোলাস পুরানকে রানআউট করেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE