ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নতুন দুঃসংবাদঃ অস্ট্রেলিয়া বিশ্বকাপ সরাসরি দেখা থেকে বঞ্চিত হতে পারন বাংলাদেশী দর্শকরা
অবাক হলে সত্য যে ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু এখনো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের সত্ত্ব পায়নি। এমনকি বাংলাদেশের একমাত্র খেলাধুলা বিষয়ক চ্যানেল টি-স্পোর্টস টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচার করার মতো কোনো সুখবর জানায়নি
ঠিক এই কারনে বাংলাদেশের দর্শক আসন্ন অস্ট্রেলিয়া অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি দেখা থেকে বঞ্চিত হতে পারে। এত মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির আয়োজিত ক্রিকেট ম্যাচগুলো সম্প্রচার করে স্টার গ্রুপের প্রতিষ্ঠান স্টার ডিজনি।
বাংলাদেশে স্টার ডিজনি অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে স্পোরডিয়াম। বাংলাদেশের জন্য বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার সত্ত্ব কিনে থাকে যেসব প্রতিষ্ঠান, এটি তার অন্যতম।
কিন্তু হাতে গোনা আর কয়েক সপ্তাহ পরে যে টি-২০ বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, সেটি বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল দেখাতে পারবে কিনা, তা এখনো জানা জায় নি।
স্পোরডিয়ামের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল বিবিসিকে বলেছেন, সম্প্রচার সত্ত্ব কেনার জন্য অর্থ পাঠানোর ছাড়পত্র এখনো না পাওয়ার কারণেই এই অনিশ্চয়তা।
তিনি বলেছেন, "বর্তমানে আমাদের এশিয়া কাপের অ্যাপ্লিকেশনটা এখনো প্রসেস হয়নি। সেটার জটিলতায়ই এখন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড-কাপের সম্প্রচারটা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউজুয়ালি এগুলা ১০০ পারসেন্ট প্রি-পেমেন্ট হয়ে থাকে।
"এখন এশিয়া কাপের পেমেন্ট করতে পারিনি দেখে, বাংলাদেশ উইমেন্স এশিয়া কাপ হোস্ট করছে, যেটা অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হচ্ছে সিলেটে—চারটা দেশ খেলবে ওখানে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, সেটারও সম্প্রচার সত্ত্ব নিয়ে আমাদের কাছে কোন নির্দেশনা নাই, তিনি বলছেন।
''এখন আমরা স্টার স্পোর্টসের সাথেও আলোচনা করতে পারছি না যে আমাদের ওটা দেখানোর পারমিশন দেবে কিনা। কারণ আমরা অলরেডি একটা ডেডলকে চলে গেছি স্টার স্পোর্টসের সাথে, তাদেরকে আমাদের আগের ইভেন্টের টাকা পাঠাতে পারিনি বলে," বলছেন স্পোরডিয়ামের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল।
তাই খুব দ্রুত এই বিষয়ে সমাধানে পৌঁছাতে না পারলে বিশ্ব কাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন এদেশের কোটি ভক্ত সমর্থকেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)