ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আজ একই দিনে তিন ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল
তবে ভক্তদের হতাশ হওয়ার কিছুই নেই, অন্য ম্যাচটিও সরাসরি দেখা যাবে অনলাইন স্ট্রিমিং সাইটে। কিন্তু খেলাগুলো একই সময়ে হওয়ার কারনে ভক্ত সমর্থকের কিছুটা বিপাকে পরেছেন কোনটা রেখে কোনটা দেখবেন।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা আরব আমিরাতের দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সময় রাত ৮টায়। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাইতে ক্যাম্প করেছে লিটন-আফিফরা।
সেখানে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নুরুল হাসান সোহান-আফিফ হোসেনরা। সেই সিরিজের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাতে মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভির পর্দায়।
একই সময়ে দেরাদুনে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে স্বাগতিক ইন্ডিয়া লিজেন্ডসের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ লিজেন্ডসের তারকারা। এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে কোনও জয় না পেলেও বেশ ভালোই লড়াই করেছে আফতাব আহমেদ-অলক কাপালিরা। এর মধ্যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে জয়ের সম্ভাবনাও জাগিয়েছে বাংলাদেশের বুড়ো ক্রিকেটাররা। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায়।
কেবল পুরুষ দল নয় আজ রাতে মাঠে নামবে বাংলাদেশের নারী ক্রিকেট দলও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। যেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের নারীরা। আজ রাত ৯টায় বাছাইপর্বের ফাইনালে শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আইসিসি টিভির ওয়েবসাইটে বিনা খরচে দেখা যাবে ম্যাচটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE