ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টি-২০ তে ঘুরে দাঁড়াতে বিসিবির নতুন কৌশাল, ব্যাটসম্যানরা পাবেন রানের দেখা
বিসিবির কিউরেটরদের কি পরামর্শ দিয়ে গেলেন ম্যাকেঞ্জি?
মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ার্কশপে বাংলাদেশের কিউরেটরদের কাছ থেকে উইকেট বানানোর পদ্ধতি, কৌশল জেনেছেন তিনি। এমনকি গ্রুপে ভাগ করে কিউরেটরদের বিভিন্ন ধরনের উইকেটও বানানোর কাজ দিয়েছিলেন। শনিবার শেষ দিনে নিজে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। গামিনি-আগারওয়ালদের বিসিবি একাডেমি মাঠের উইকেটে গিয়ে দেখিয়েছেন, কি পরিমাণ কীটনাশক ও পানি ছিটাতে হবে উইকেটে।
পরে সংবাদ সম্মেলনে বিসিবিকে উইকেটের উন্নতির জন্য দেওয়া পরামর্শ জানিয়েছেন ম্যাকেঞ্জি। তিনি বলেছেন, বেশি স্পিন বা পেস নির্ভর উইকেট যেন বানানো না হয়। ক্রিকেটারদের উন্নতির জন্য স্পোর্টিং উইকেট বানানোর পরামর্শ দিয়েছেন তিনি।
বিসিবির কিউরেটরদের কি পরামর্শ দিয়ে গেলেন ম্যাকেঞ্জি?
শনিবার ম্যাকেঞ্জি বলেন, ‘আমরা ক্রিকেটের একটা দর্শনের দিকে তাকাচ্ছি, সেটা হল খেলায় যেন ব্যাট ও বলে ভারসাম্য থাকে। আমরা এমন পিচ তৈরি করব না যে বেশি স্পিন করবে, সিম মুভমেন্ট থাকবে। ক্রিকেটারদের উন্নতি, খেলায় সঠিক প্রতিদ্বন্দ্বিতা ও বিনোদন ধরে রাখার জন্য আদর্শ পিচ তৈরি করার চেষ্টা করব।’
স্পোর্টিং উইকেটের প্রতি গুরুত্ব দিয়ে কিউই এই কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই এমন ভারসাম্যপূর্ণ কন্ডিশন, যেখানে খেলে ক্রিকেটাররা বিশ্বের যে কোন মাঠে খেলার প্রস্তুত হতে পারে।’
নিউজিল্যান্ডে টেস্ট জয়ে বাংলাদেশের পেসারদের প্রশংসা করে ম্যাকেঞ্জি বলেন, ‘আমি তোমাদের (বাংলাদেশের) পেসারদের দেখেছি। নিউজিল্যান্ডে যে টেস্টটা জিতেছিলে সেখানে ওরা ওই রকম পিচে খুবই নিয়ন্ত্রিত বোলিং করেছে। পেস ও স্কিল-ও দুটোই ঠিক ছিল। এটা ক্রিকেট পিচ ও মাঠের উন্নতির একটা অংশ। এতে প্রতিভাবান ক্রিকেটারদের উন্নতিটা বজায় থাকে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE