ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

লক্ষ্য বিশ্বকাপে, আরব আমিরাতের সিরিজ দিয়ে মিলবে সব কিছুর সমাধান

২০২২ সেপ্টেম্বর ২৪ ২২:০৪:৩৮

লক্ষ্য বিশ্বকাপে, আরব আমিরাতের সিরিজ দিয়ে মিলবে সব কিছুর সমাধান

কেমন হবে বাংলাদেশ দল? শান্ত কেনো দলে? কেমন ইমপ্যাক্টফুল খেলোয়ার শান্ত? আর অভিজ্ঞ রিয়াদ মুশফিকের জায়গায় কারা খেলছেন?এই সব কিছুর উত্তর জানা যাবে আগামী কাল।

নতুন পরামর্শক শ্রীধরন শ্রীরাম আসলে কেমন দল সাজালেন তারও একটা ধারনা হবে কালকের ম্যাচে।

এশিয়া কাপে মুস্তাফিজ ছিলেন অধাবাহিক।রান দিয়েছেন অনেক। তার বোলিং নিয়ে কতোটা কাজ করলেন। বা ফিরে আসবেন কি সরুপে সবই বুঝা যাবে এই সফরে।

সাইফুদ্দিন বা ইনজুরি থেকে ফিরে আসা হাসান মাহমুদরা নিজেদের কে নিয়ে কতটা কাজ করতে পারলেন অথবা ইবাদত হোসেন নিজের লাইন বজায় রাখতে পারবেন কি না নাকি শরিফুল ইসলাম আরেকটি সুযোগ পাবেন

কথা আছে ওপেনিং নিয়েও। লিটন আসলে কোথায় খেলবেন ওপেনিংএ নাকি চারে আবার মিরাজ কি এক ম্যাচের ওপেনার নাকি ওখানেই হবে তার ঠিকানা?

সব কিছুর উওর মিলবে আগামী কালকের ম্যাচের একাদশ এবং তাদের খেলা দেখার পর। তারপরও একটা সংশয় থেকেই যায় আরব আমিরাতে মত দলের বিরুদ্ধে খেলে আসলে বাংলাদেশের পারফরম্যান্সের মুল্যায়ন করাটা যৌক্তিক হবে কি না?

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ