ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের পেসারদের নিয়ে শ্রীরামের 'টায়ার থেরাপি'
বাংলাদেশ ক্রিকেটে টাইগারদের নতুন এই থিওরি 'টায়ার থেরাপি'। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড আছেন ছুটিতে। বিশ্বকাপের আগে দলের সাথে যোগ দেবেন নিউজিল্যান্ডে, ত্রিদেশীয় সিরিজে। আরব আমিরাতে দলের পেস বোলিং ইউনিটের দেখভাল করছেন দলের মূল কোচ, টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
তার অধীনেই শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভিন্নধর্মী এই অনুশীলন করতে দেখা গেল পেসারদের। কেটে অর্ধেক করা একটি টায়ার রাখা হচ্ছিল ইয়র্কার লেন্থে। বোলারদের বলা হয়েছে এই অর্ধেক টায়ারের ভেতর দিয়ে বল ফেলতে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা কয়েকবার সফলও হলেন।
ডেথ ওভারে বাংলাদেশ দলের পেসারদের পারফরম্যান্স ইদানীংকালে সন্তোষজনক নয়। মূলত সেই দৈন্যতা কাটানোর জন্যই টেকনিক্যাল কনসালটেন্টের এই পদ্ধতি প্রয়োগ।
দুইজন করে জুটি বেঁধে এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন দলের ছয় পেসার। শুরুটা এবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদকে দিয়ে। এরপর মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ, সবশেষে মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। ইয়র্কার, ওয়াইড ইয়র্কার ও গুড লেন্থের ডেলিভারির পরীক্ষা। শিষ্যরা উতরে গেলেই তাদের প্রশংসায় ভাসাচ্ছিলেন শ্রীরাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE