ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ টিকিটের ম্যাচ জিতে যা বললেন নিগার সুলতানা
বাংলাদেশের মেয়েদের এবারের লক্ষ্য আয়ারল্যান্ডকে হারিয়ে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন আরও বড় লক্ষ্যের কথা। দল হিসেবে নিজেরা কতটা উন্নতি করেছেন সেটা পুরো বিশ্বকে দেখাতে চান নিগার সুলতানা।
এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’
প্রথম তিন ম্যাচে দাপটের সঙ্গে জিতলেও থাইল্যান্ডের বিপক্ষে খানিকটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১১৩ রানের পুঁজি পেয়েছিল তারা। তবে শেষ ওভারের রোমাঞ্চে ম্যাচ নিজেদের করে নেয় নিগার সুলতানার দল।
পুরো টুর্নামেন্টে বাংলাদেশের খেলা বেশ খুশি তিনি। থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ টানটান উত্তেজনার হলেও নিজেদের প্রতি বিশ্বাস ছিল বলে জানান নিগার সুলতানা। ম্যাচ শেষে বোলার ও ফিল্ডারদের প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ক।
নিগার সুলতানা বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমার মেয়েরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। আজকে যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তার পরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারব। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘এখন অবশ্যই আমাদের নজর চ্যাম্পিয়নশিপের দিকে। আশা করি আমরা ফাইনালে আমাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়েই ফিরব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE