ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শেষ হল বাংলাদেশ-থাইল্যান্ডের ম্যাচ, জেনে নিন বাংলাদেশের
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তবে অল্প পুঁজি নিয়েই দারুণ লড়াই করে থাই নারীদের ১০২ রানে আটকে রাখে তারা। যার ফলে আয়ারল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে পৌঁছে গেলো নিগার সুলতানা জ্যোতির দল।
১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কঠিন চাপে পড়ে যায় থাইল্যান্ড। ইনিংসের পাঁচ ওভারের মধ্যে মাত্র ১৩ রানে সাজঘরে ফিরে যান তিন ব্যাটার। নিজের প্রথম ওভারে ডাবল উইকেট মেইডেন নেন বাঁহাতি স্পিনার সানজিদা আখতার মেঘলা।
সেখান থেকে প্রতিরোধ গড়ে চতুর্থ উইকেটে ৩২ রান যোগ করেন নারুমল চাওয়াই ও নাত্থাকাম চাত্থাম। অধিনায়ক নারুমল ইনিংসের ১৩তম ওভারে দলীয় ৪৫ রানে আউট হওয়ার আগে খেলেন ২৭ বলে ১২ রানের ইনিংস। যা দলের ওপর চাপ বাড়িয়েছে শুধু।
এরপর আহত অবসর হন চানিদা সুত্থিরুয়াং। তার জায়গায় নামা সোনারিন টিপোচকে নিয়ে শেষ চেষ্টা চালান চাত্থাম। বিশেষ করে শেষ তিন ওভারে ৫১ রানের চাহিদায় ১৮তম ওভারে ১৬ রান ও ১৯তম ওভারে ১৩ রান নিয়ে খেলা জমানোর আভাস দেন তিনি।
কিন্তু ব্যক্তিগত ফিফটির বাইরে আর কিছুই পাননি চাত্থাম। ইনিংসের শেষ ওভারে অভিজ্ঞ অফস্পিনার সালমা খাতুনের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে চারটি চার ও তিনটি ছয়ের মারে ৫১ বলে ৬৪ রান করেন ২৬ বছর বয়সী চাত্থাকাম। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১০২ রান করে থাইল্যান্ড।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নেন সালমা। এছাড়া মেঘলা দুই ও নাহিদা আখতারের শিকার এক উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'র ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করে ফেলে বাংলাদেশ। কিন্তু এরপরই ধীর হতে থাকে রানের গতি। ১৫ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৮ রান।
ফারজানা হক পিঙ্কি ১৭ বলে ১১, মুরশিদা খাতুন হ্যাপি ৩৫ বলে ২৬ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ১৭ রান করে আউট হন। ইনিংসের ১৫ ওভার শেষে মাত্র ৬৮ রান হওয়ায় খানিক চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ।
সেখান থেকে অভিজ্ঞ অলরাউন্ডার রোমানা আহমেদের ব্যাটে মেলে রক্ষা। যার সুবাদে শেষ পাঁচ ওভারে আর দুই উইকেট হারিয়ে ৪৫ রান যোগ করে বাংলাদেশ। অপরাজিত ইনিংসে রোমানা করেন ২৪ বলে ২৮ রান। এছাড়া শেষ দিকে ক্যামিও ইনিংসে ১০ বলে ১৭ রান করেন ঋতু মণি।
উল্লেখ্য, দশ দলের অংশগ্রহণে হতে যাওয়া ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগে থেকেই জায়গা নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার। এছাড়া র্যাংকিং বিবেচনায় ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পেয়েছে সরাসরি বিশ্বকাপের টিকিট।
আর আরব আমিরাতে চলমান বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিশ্বকাপ খেলার সুযোগ পেলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ফাইনালে ওঠার মাধ্যমেই এ দুই দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে। এবার আগামী রোববার রাত ৯টায় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE