ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

অবাক ক্রিকেট বিশ্বঃ ৬০ বছর আগের রেকর্ড ভাঙলেন যশস্বী

২০২২ সেপ্টেম্বর ২৩ ২১:৪৫:১৬

অবাক ক্রিকেট বিশ্বঃ ৬০ বছর আগের রেকর্ড ভাঙলেন যশস্বী

বিরুদ্ধে দলীপের ফাইনালে দুর্দান্ত দ্বিশতরান যশস্বী জসওয়ালের। ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে মুম্বইয়ের তরুণ ওপেনারের স্বপ্নের দৌড় জারি। এমন অসাধারণ ধারাবাকিতায় জসওয়াল নিঃসন্দেহে ভারতের টেস্ট দলের ঢোকার দাবি জানিয়ে রাখলেন।

দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফির ফাইনালের প্রথম ইনিংসে মাত্র ১ রান করে আউট হন যশস্বী। দ্বিতীয় ইনিংসে খামতি পুষিয়ে দেন সুদে-আসলে। তৃতীয় দিনের শেষে যশস্বী অপরাজিত থাকেন ২০৯ রানের ঝকঝকে ইনিংস খেলে। ২৪৪ বলের আগ্রাসী ইনিংসে জসওয়াল ২৩টি চার ও ৩টি ছক্কা মারেন। সুতরাং, চলতি দলীপ ট্রফির তিন ম্যাচে যশস্বীর এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।

জসওয়াল ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ৫৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৯ বলে। যশস্বী ১৫০ রান পূর্ণ করেন ১৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৫৯ বলে। তিনি দ্বিশতরানের গণ্ডি টপকে যান ২৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩৫ বলে।

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে এই ম্যাচে পশ্চিমাঞ্চলের হয়ে ডাবল সেঞ্চুরির করার সুবাদে যশস্বী অজিত ওয়াদেকরের ৬০ বছর আগের দুর্দান্ত এক রেকর্ড ভেঙে দেন। সব থেকে কম বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে কোনও ফার্স্ট ক্লাস টুর্নামেন্টের ফাইনালে দ্বিশতরান করেন জসওয়াল। আগে এই রেকর্ড ছিল ওয়াদেকরের। তিনি ১৯৬১-৬২ মরশুমের রঞ্জি ফাইনালে তৎকালীন বম্বের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন ২০ বছর ৩৫৪ দিন বয়সে। যশস্বী এই ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন ২০ বছর ২৬৯ দিন বয়সে।

ওয়াদেকর রাজস্থানের বিরুদ্ধে সেই ম্যাচে ২৩৫ রান করে আউট হয়েছিলেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ