ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় ম্যাচ হারের জন্য যাকে দায়ী করলেন মইন আলী
পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে না পারলেও একটা সময় পর্যন্ত ম্যাচে ভালোভাবেই ছিল ইংল্যান্ড। এক পর্যায়ে বাবর-রিজওয়ানকে বিচ্ছিন্ন করতে বল হাতে নেন ভারপ্রাপ্ত অধিনায়ক মইন আলি। তার একটি ওভারে চড়াও হয়ে মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে আসেন দুই ওপেনার। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
অধিনায়ক জস বাটলারের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করা মইন বললেন, তার করা ওই ওভারই প্রতিপক্ষকে জয়ের পথ করে দেয়।
করাচিতে বৃহস্পতিবার ২০০ রানের লক্ষ্য তাড়ায় দ্বাদশ ওভারে শেষে পাকিস্তানের রান ছিল কোনো উইকেট না হারিয়ে ১০৪। শেষ ৮ ওভারে তাদের দরকার ছিল ৯৬ রান। তখনও ম্যাচে ভালোভাবেই ছিল ইংল্যান্ড।
দৃশ্যপট বদলে যায় পরের ওভারে। ত্রয়োদশ ওভারে বল হাতে নিয়ে ২১ রান দেন মইন। তার অফ স্পিনে তিনটি ছক্কা হাঁকান বাবর ও রিজওয়ান মিলে। পরের সমীকরণও মিলিয়ে দেন তারাই।
৩ বল বাকি থাকতে ১০ উইকেটের জয় পায় পাকিস্তান। ৬৬ বলে ৫ ছক্কা ও ১১ চারে ১১০ রানের ইনিংস খেলেন বাবর। রিজওয়ানের ব্যাট থেকে ৪ ছক্কা ও ৫ চারে ৫১ বলে আসে ৮৮ রান।
হারের পর মইন দুষলেন নিজেকে। বললেন, তার করা সেই ওভারেই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। মইন বলেন
“মোমেন্টাম বদলে যায় যখন আমি ওভারটি করি। ওই ওভারটি তাদের আস্থা যোগায় এবং এর পর তারা প্রায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে। আমার মনে হয়েছে, ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল (ওই ওভারের আগ পর্যন্ত)। আমি সত্যিই মনে করি, আমার ওভারের জন্যই আমরা হেরে গেছি। আমার দিক থেকে ওভারটি ছিল এক ধরনের বাজি।
“আমি উইকেট নেওয়ার চেষ্টা করেছি…তবে সেটা হয়নি আর তখনই পাকিস্তান ম্যাচ জিতে যায়।”
দুই দলের ৭ ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। তৃতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার মুখোমুখি হবে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE