ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চিরচেনা সবুজ বদলে নীল, বেরিয়ে এলো পাক বাহিনির এমন পরিবর্তনের আসল কারণ
ইংলিশ বাহিনির বিরুদ্ধে পাকিস্তান যে জার্সি পরে খেলছে তাতে নীলের আধিক্য। জার্সির বেশির ভাগ জুড়ে গাড় নীল। মাঝে মাঝে হাল্কা নীলও রয়েছে। কিন্তু এই জার্সি গায়ে একটু অন্য রকম লাগছে বাবরদের। যে দলকে সবুজে দেখতে অভ্যস্ত দর্শকরা তাদের জার্সির রং রাতারাতি বদলে দিল চমক তো লাগবেই।
তবে জার্সির রং বদলের পিছনে অন্য কারণ রয়েছে। সেটা হল, পাকিস্তানের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো। জলের রং বোঝানোর জন্য জার্সির রং নীল করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই সিরিজ থেকে যে টাকা উঠবে তা দেশের বন্যাদুর্গত মানুষদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে দেওয়া হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের যে নতুন জার্সি করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে ‘থান্ডার জার্সি’।
তবে এই জার্সি একেবারেই পছন্দ হয়নি পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়ার। তিনি বলেছেন, “পাকিস্তানের এই জার্সি দেখে কিছু বুঝতে পারছি না। দেখে ঠিক তরমুজের মতো লাগছে। মোবাইলে ‘ফ্রুট নিঞ্জা’ বলে একটা গেম রয়েছে। সেখানে ফল কাটতে হয়। মনে হয় ওরা খরমুজ আর তরমুজ একসঙ্গে মিশিয়ে ফেলে জার্সি তৈরি করেছে। পরিষ্কার সবুজ বা গাঢ় সবুজ হওয়ার দরকার ছিল। জার্সি দেখে মনে হচ্ছে ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। ভারতের জার্সিটাও পছন্দ হয়নি। বড্ড হালকা রং রয়েছে। আর একটু গাঢ় হতে পারত। জার্সির রং অনুজ্জ্বল হলে দলটাকেও অনুজ্জ্বল লাগে। ভারতের বোলিং দেখলেই সেটা বুঝতে পারবেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE