ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট নিলো সাকিব, জিতলো দল
আজ শুক্রবার ২৩ সেপ্টেম্বর সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব। পরে ব্যাটিংয়ে প্রথম বলে আউট হলেও রহমানউল্লাহ গুরবাজ ও শাই হোপের ঝড়ো ফিফটিতে ৬ উইকেটের দারুণ এক জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
নিজেদের ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমেছিল গায়ানা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সেইন্ট লুসিয়া। ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরিতে ৫৯ বলে ১০৩ রান করে সেইন্ট লুসিয়ার অধিনায়ক ফাফ ডু প্লেসি।
এছাড়া নিরোশান ডিকভেলা ৩২ বলে ৩৬ ও শেষ দিকে ছোট ক্যামিওতে ৭ বলে ১৭ রান করে রস্টোন চেজ। গায়ানার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন সাকিব। আগের ম্যাচে জ্যামাইকা তালাওয়াজের বিপক্ষে সাকিবের শিকার ছিল একটি উইকেট।
পরে ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন গুরবাজ। তাকে দারুণ সঙ্গ দেন আরেক ওপেনার চন্দরপল হেমরাজ। যার সুবাদে পাওয়ার প্লে’র ছয় ওভারে ৭১ রান তুলে নেয় গায়ানা। অষ্টম ওভারে আউট হওয়ার আগে ২০ বলে ২৯ রান করে হেমরাজ।
পরের ওভারে সাজঘরে ফেরেন গুরবাজ। তার ব্যাট থেকে আসে সাত চার ও দুই ছয়ের মারে ২৬ বলে ৫২ রানের ইনিংস। গুরবাজ ফেরার পর চার নম্বরে নামেন সাকিব। কিন্তু মার্ক দেয়ালের প্রথম বলেই সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
দুই ওভারে তিন উইকেট হারিয়ে খানিক বিপদে পড়ে যায় গায়ানা। তবে শিমরন হেটমায়ার ও শাই হোপের জুটিতে ভালোভাবেই ঘুরে দাঁড়ায় তারা। অধিনায়ক হেটমায়ারের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৬ রান। তিনি আউট হওয়ার সময় বাকি ছিল ২৮ বলে ৪৭ রান।
যা তুলে নিতে সমস্যা হয়নি হোপের। ম্যাচসেরার পুরস্কার জেতা হোপ খেলেছেন দুই চার ও পাঁচ ছয়ের মারে ৩০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস। এ জয়ের আট ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে গায়ানা। শেষ দুই ম্যাচ জিতলে সেরা চারে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE