ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাবরের ঝড় সেঞ্চুরিতে শেষ হল ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল
পুরো এআসর জুড়ে ৬ ম্যাচে করতে পেরেছেন মোটে ৬৮ রান। কেবল রানখরা নয় বাবরকে নিয়ে সমালোচনার অন্যতম কারণ ছিল এই ক্রিকেটারের স্ট্রাইক রেটও। অবস্থা এমন দাড়িয়েছিল যে বাবরকে আসন্ন বিশ্বকাপে ওপেনিং পজিশন থেকে সরিয়ে দেওয়ার আলোচনাও উঠছিল।
তবে সব সমালোচনার উত্তর ব্যাট হাতেই জবাব দিয়েছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৭ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অধিনায়কের দুর্দান্ত শতকে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা।
করাচিতে ইংল্যান্ডের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তোলে ইংলিশরা।
ইংল্যান্ডের পক্ষে দুই ওপেনার ৪২ রানের জুটি গড়তেই বিদায় নেন অ্যালেক্স হেলস (২৬ রান)। তিনে নেমে ডেভিড মালান রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। ইংলিশদের অন্য ওপেনার ফিল সল্ট করেন ৩০ রান।
মিডল অর্ডারে অধিনায়ক মঈন আলীর ২৩ বলে ৪টি করে চার-ছয়ে অপরাজিত ৫৫ রানের পাশাপাশি বেন ডাকেটের ৪৩ এবং হ্যারি ব্রুকের ১৯ রানে বিশাল সংগ্রহ পায় ইংলিশরা।পাকিস্তানের পক্ষে শাহনেওয়াজ দাহানি এবং হারিস রউফ নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে রানের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে থাকেন বাবর ও রিজওয়ান। প্রথম ৬ ওভারের মধ্যে ৫৯ রান তুলে ফেলেন দুইজন। যেখানে বেশি আগ্রাসী ছিলেন রিজওয়ানই। ৩০ বলে নিজের ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১২ ওভারের মধ্যে দলীয় শতরান পায় পাকিস্তান।
পাকিস্তানের অধিনায়ক বাবর অবশ্য শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন। ৩৯ বলে নিজের ফিফটি পূরণ করেন তিনি। তবে এরপরই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বাবর। পরবর্তী ফিফটি করেন মাত্র ২৩ বলে। ৬২ বলে ৯ চার ও ৫ ছয়ে শতক পূর্ণ করেন বাবর।
শেষ পর্যন্ত ৬৬ বলে ১১ চার ও ৫ ছয়ে ১১০ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন বাবর। অন্য প্রান্তে রিজওয়ান ৫১ বলে ৫ চার ও ৪ ছয়ে ৮৮ রানে অপরাজিৎ থাকেন।
এই জয়ে ৭ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি শেষে ১-১ সমতা বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE