ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দুবাইতে বিমান ধরার আগে ভক্তদের জন্য সুখবর দিয়ে গেলেন সোহান
আজ দেশ ত্যাগ করার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোহান জানিয়েছেন, এই সিরিজটি বিশ্বকাপের আগে নিজেদের তৈরি করতে দারুণ সাহায্য করবে। এই সিরিজে আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যেতে চান তিনি।
এ প্রসঙ্গে সোহান বলেন, 'দেখুন, বাংলাদেশের হয়ে ম্যাচ খেলা অনেক গর্বের ব্যাপার। আমার মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। আমরা যদি জিতে আসতে পারি তাহলে এই আত্মবিশ্বাসটা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে কাজে দেবে।'
সাকিব না থাকায় কিছু আক্ষেপ থাকলেও এটা অন্যদের জন্য সুযোগ বলে মনে করেন সোহান। তিনি বলেন, 'অবশ্যই, সাকিব ভাইয়ের মতো একজন খেলোয়াড়কে সবাই তো সবসময় চায় দলে থাকার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় এটা আরেকজনের জন্য সুযোগ যে তার জায়গায় খেলবে। সে তার ইম্প্যাক্টটা রাখবে।'
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ এর আগে এই ফরম্যাটেই সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজেই হারতে হয়েছে তাদের। এমন অবস্থায় জেতার অভ্যাস করাটাই গুরুত্বপূর্ণ মনে করেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক।
সোহান বলেন, 'টি-টোয়েন্টিতে আমরা হয়তো সবশেষ কিছু ম্যাচ হেরেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি জেতাটা অভ্যাস করতে পারি তাহলে দলের কম্বিনেশন এবং পুরো দলের চেহারা বদলে যাবে। অবশ্যই, লক্ষ্য থাকবে যাতে সেটাই করতে পারি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE