ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

দলে ফিরলেন সাকিব; জিতল গায়ানা

২০২২ সেপ্টেম্বর ২২ ১১:৪০:৩৩

দলে ফিরলেন সাকিব; জিতল গায়ানা

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মুখোমুখি হয় জ্যামাইকা ও গায়ানা৷ টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় জ্যামাইকা৷ আগে ব্যাটিংয়ে নেমে সাকিবরা করেন ৮ উইকেটে ১৭৮ রান। ব্যাটিংয়ে নেমে রান করতে পারেননি সাকিব৷ ইমাদ ওয়াসিমের প্রথম বলেই এলবিডব্লুর ফাঁদে পড়ে ১ বলে ০ রানে ফিরতে হয় তাকে৷ এদিন একাদশে ফেরা গুরবাজও ফেরেন ১ বলে ০ রানে।

গায়ানার হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৬০ রান করেন শাই হোপ। এছাড়াও শেষদিকে ওশেন স্মিথ ১৬ বলে ৪২ ও কিমো পল ১২ বলে অপরাজিত ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এতেই বড় সংগ্রহ পায় গায়ানা।

রান তাড়া করতে নেমে জ্যামাইকার হয়ে ঝড় তোলেন ব্রেন্ডন কিং। বল হাতে প্রথম দুই ওভারে দেন ১৯ রান। নিজের তৃতীয় ওভারেও ৯ রান খরচ করেন সাকিব। তবে ইনিংসে ১৬ তম ওভারে এসে দুর্দান্ত বল করেন তিনি। মাত্র ২ রান খরচ করে নেন ১ টি উইকেট। ভয়ংকর হওয়ার আগেই ফিরিয়ে দেন ফ্যাবিয়েন এলেনকে।

জ্যামাইকার হয়ে একাই লড়েছেন ব্র্যান্ডন কিং। ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরিও তুলে নেন তিনি। ৬৬ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলে কিং বিদায় নিলে আর উঠে দাঁড়াতে পারেনি জ্যামাইকা। তারা অলআউট হয় ১৯.৫ ওভারে ১৬৬ রানে। ফলে ১২ রানের জয় পায় গায়ানা।

গায়ান হয়ে ৪ ওভার বোলিং করে ৩০ রান খরচায় ১ উইকেট নেন সাকিব৷ এছাড়াও গুদাকেশ মতি, ইমরান তাহির ও ওশেন স্মিথ নেন ২ টি করে উইকেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ