ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আমিরাতের সিরিজ থেকে বাদ পড়লো মাহমুদুল্লাহ রিয়াদ

২০২২ সেপ্টেম্বর ২১ ২২:০২:১৭

আমিরাতের সিরিজ থেকে বাদ পড়লো মাহমুদুল্লাহ রিয়াদ

তবে এই সিরিজে থাকছেন না দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবে কাজী নুরুল হাসান সোহান। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা সকল ক্রিকেটারদের সাথে এই দলে রয়েছে রিজার্ভে থাকা তিন ক্রিকেটার শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন। ছুটি নেওয়ার কারণে আমিরাত সফরে যাচ্ছেন না শেখ মেহেদী হাসান। তবে সুযোগ হয়নি বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদের। আগামী ২৫ এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ