ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
তাতে বিশ্বকাপের মূল পর্বে খেলার আরও কাছে নিগার সুলতানা জ্যোতির দল। সেমিফাইনালে জিতলেই বিশ্বকাপে খেলার টিকিট পাবেন বাংলাদেশের মেয়েরা।
আবু ধাবিতে টস জিতে ব্যাটিং করতে নেমে দিশা ধিংরার প্রথম বলেই চার মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন শামিমা সুলতানা। এরপর অবশ্য খানিকটা ধীরগতিতে ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার শামিমা ও মুর্শিদা। ইনিংসের চতুর্থ ওভারে গিয়ে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। স্নিগ্ধা পলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শামিমা।
স্কটল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের ইনিংস খেলা শামিমা এদিন আউট হয়েছেন ১০ রানে। এরপর দারুণ এক জুটি গড়েন জ্যোতি এবং মুর্শিদা খাতুন। ৯ ওভারে গিয়ে দলের রান পঞ্চাশ পূরণ করে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে ৪০ বলে এবারের আসরের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান মুর্শিদা। হাফ সেঞ্চুরি করতে ৭টি চার মারেন বাঁহাতি এই ওপেনার।
মুর্শিদার হাফ সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে থাকেন জ্যোতিও। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে এবারের আসরের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের অধিনায়ক। শেষ পর্যন্ত ১ ছক্কা ও ৬ চারে ৪০ বলে ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জ্যোতি। ওপেনার মুর্শিদা অপরাজিত ছিলেন ৬৪ বলে ৭৭ রান করে। ইনিংসটি খেলতে ৯টি চার মেরেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ নারী দল: ১৫৮/১ (২০ ওভার) (মুর্শিদা ৭৭*, জ্যোতি ৫৬*, শামিমা ১০; স্নিগ্ধা ১/২৪)
যুক্তরাষ্ট্র নারী দল: ১০৩/৩ (২০ ওভার) (শ্রীহার্শা ৭৪*, লিসা ২৬*; সালমা ১/১২, নাহিদা ১/১৮)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE