ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টিতে পাক ব্যাটারকে ছাড়িয়ে গেল ভারতের তারকা ব্যাটার
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন ভারতের এই ব্যাটার। এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন বাবর। শীর্ষে থাকা মোহাম্মদ রিজওয়ান ও দুইয়ে থাকা এইডেন মার্করাম নিজেদের জায়গা ধরে রেখেছেন। ইংলিশদের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছে রিজওয়ান।
মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ছক্কা ও ২ চারে ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন সূর্যকুমার। বিপরীতে করাচিতে খেলা ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ২৪ বলে ৩১ রান করেছেন বাবর। এমন পারফরম্যান্সের পর চারে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক। এর আগে এশিয়া কাপে ভালো করতে না পারায় শীর্ষস্থান হারান বাবর।
অজিদের বিপক্ষে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন হার্দিক পান্ডিয়া। ৫ ছক্কা ও ৭ চারে মাত্র ৩০ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। যার ফলে ২০৮ রানের বড় পুঁজি পায় ভারত। এমন পারফরম্যান্সের পর ২২ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬৫ নম্বরে উঠে এসেছেন হার্দিক।
টি-টোয়েন্টিতে প্রথমবার ওপেনিংয়ে নেমেই বাজিমাত করেছেন ক্যামেরন গ্রিন। ৪ ছক্কা ও ৮ চারে ৩০ বলে ৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এমন ইনিংসের পর সেরা ১০০ তে প্রবেশ করেছেন গ্রিন। বোলারদের মাঝে লম্বা লাফ দিয়েছেন অক্ষর প্যাটেল। ১৭ রানে ৩ উইকেট নিয়ে এক লাফে ৫৭ থেকে ৩৩ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE